![]()
পিরোজপুর:শামীম সাঈদী বলেছেন , ১৭ বছর মানুষ ভোট দিতে পারে নাই। চোরেরা ভোট চুরি করে জনগণের ভোটাধিকার হরণ করেছে। কিন্তু চোরেরা স্থায়ী হয় না। চোরেরা পালিয়ে যায়। দিল্লির চোর দিল্লি পালিয়ে গেছে। চোরেরা যাওয়ার আগে আল্লামা সাঈদীকে হত্যা করেছে। আমরা আল্লামা সাঈদী হত্যার বিচার নিবো,সেটা দাঁড়িপাল্লায় ভোট দিয়ে ইসলামের বিজয়ের মাধ্যমে।
কাউখালীতে শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাউখালি সদর ইউনিয়ন শাখার আয়োজনে কাউখালী সদর ইউনিয়ন ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলন স্থানীয় ইসলামি কমপ্লেক্সে হল রুমে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।
কাউখালি সদর ইউনিয়ন জামাতের আমীর টি,এম রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোণীত পিরোজপুর ২ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব শামীম সাঈদী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার সহকারী সেক্রেটারী মাওলানা ছিদ্দীকুল ইসলাম। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কাউখালি উপজেলা আমীর মাওলানা নজরুল ইসলাম, সেক্রেটারি অধ্যাপক হুমায়ুন কবির, অধ্যক্ষ মাওলানা আব্দুর রহিম প্রমুখ।
আর/ এন
বাংলাদেশ সময়: ২১:৪৮:০৭ ২৪৩ বার পঠিত | ● কাউখালী ● শামীম সাঈদী