ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » উলিপুরে নকল সারসহ কারখানার মালিক আটক

উলিপুরে নকল সারসহ কারখানার মালিক আটক


মোন্নাফ আলী,উলিপুর (কুড়িগ্রাম)
প্রকাশ: শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫


উলিপুরে নকল সারসহ কারখানার মালিক আটক

‎
‎ ‎কুড়িগ্রাম: উলিপুরে নকল সার তৈরির কারখানা ও সার জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। এসময় নকল সার কারখানার মালিককে এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের জেল দিয়েছে।। ঘটনাটি ঘটেছে, পৌরসভার নাড়িকেলরাড়ি খেয়ারপাড় গ্রামে।
‎
‎ভুক্তভোগি কৃষকরা জানায়, উপজেলার বিভিন্ন বাজারে এই চক্র বিভিন্ন কোম্পানির মোড়কে তাদের নিজস্ব তৈরি নকল সার প্যকেট করে বাজারজাত করে আসছিলেন। বৃহস্পতিবার সন্ধায় একটি সার কোম্পানির প্রতিনিধি জনৈক সার ব্যবসায়ীর দোকানে তাদের কোম্পানিসহ বিভিন্ন কোম্পানির মোড়কজাত সার দেখতে পান এবং দোকানি কোম্পানীর মূল্য থেকে অনেক কম দামে স্থানীয় এক কৃষকের কাছে সারের প্যাকেট বিক্রয় করেন ।এসময় ওই প্রতিনিধির বিষয়টি নিয়ে সন্দেহ হলে তিনি নকল সার কারখানার অনুসন্ধান করতে থাকেন। এক পর্যায়ে পৌরসভার নাড়িকেলবাড়ি খেয়ারপাড় এলাকার আছির উদ্দিনের ছেলে সিদ্দিকুর রহমান (৪০) এর বাড়িতে গিয়ে নকল সার তৈরির কারখানা ও বিভিন্ন ধরনের নকল সারসহ একাধিক কোম্পানীর মোড়কজাত প্যাকেট দেখতে পান।

তাৎক্ষনিক ভাবে ঘটনাটি তিনি উপজেলা কৃষি বিভাগকে অবগত করলে কৃষি কর্মকর্তাসহ প্রশাসনের লোকজন ঘটনাস্থলে যান। সিদ্দিকুর রহমান দীর্ঘদিন থেকে নকল সার বাজারজাত ও বিক্রি করে আসছেন বলে অভিযোগ করেন স্থানীয়রা।
‎
‎সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রতারক সিদ্দিকুর রহমান জীপসাম, ম্যাগনোশিয়াম, ডিএপি ও ডলো চুন মিশিয়ে নকল সার তৈরি করতেন। এরপর সেগুলো মনোভিট, সালফাভিট, গ্রীনভিট, থট, গ্রীনার, হাদিয়া ভিট ও সিলভা গোল্ড কোম্পানির প্যাকেটে ভরিয়ে বাজারজাত ও বিক্রি করে আসছিলেন। এসব নকল সার কৃষকেরা ক্রয় করে তা জমিতে ব্যবহার করে প্রতারিত হয়েছেন।
‎
‎এস-কিউ নাফিস ক্রপ কেয়ার লিঃ এর কোম্পানীর প্রতিনিধি আতিকুর রহমান বলেন, ওই প্রতারক আমাদের কোম্পানীসহ বিভিন্ন কোম্পানীর পণ্য মোড়কজাত করে স্বল্পমূল্যে বাজারজাত করতেন। ওই সার কৃষকদের কোনো উপকারে আসতো না বদনাম হতো আমাদের কোম্পানির।
‎
‎এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নয়ন কুমার সাহা বলেন, ওই প্রতারকের ১ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। তিনি জরিমানার অর্থ প্রদান করায় তাকে ছেড়ে দেয়া হয়। নকল সার তৈরির সকল মেশিন পত্র জব্দ করা হয়েছে।

আর/ আর

বাংলাদেশ সময়: ২১:৪১:১০   ১৭২ বার পঠিত  | ●   ●   ●   ●







রংপুর থেকে আরও...


● বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান
● উলিপুরে বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
● তারাগঞ্জে বিতর্কে উপজেলা চ্যাম্পিয়ন বরাতী উচ্চ বিদ্যালয়
● দুর্গাপূজার প্রতিমা স্থাপন ঘিরে ঠাকুরগাঁওয়ের মন্দিরে সংঘর্ষ, আহত ৯
● পীরগঞ্জে বক শিকারের দায়ে দুই ব্যক্তির এক বছর করে কারাদণ্ড



আর্কাইভ