ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » কলাপাড়ায় পূজা উদযাপন ফ্রন্টের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা

কলাপাড়ায় পূজা উদযাপন ফ্রন্টের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা


কলাপাড়া (পটুয়াখালী ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫


কলাপাড়ায় পূজা উদযাপন ফ্রন্টের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা

পটুয়াখালী: কলাপাড়ায় উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের নবনির্বাচিত আহবায়ক কমিটির সাথে কলাপাড়া উপজেলার ১৪ টি দুর্গাপূজা মণ্ডপ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে কলাপাড়া পৌর শহরের স্বর্ণকার পট্টিতে ডাচ বাংলা ব্যাংকের বিপরীতে হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক বাবু শ্রী সজল সমাদ্দার। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ম আহবায়ক বাবু শ্রী বিকাশ সাহা ও সদস্য সচিব বাবু শ্রী দেবাশীষ সিকদার (কালা)।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপি’র সভাপতি হাজী হুমায়ূন সিকদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মিজানুর রহমান টুটু বিশ্বাস, সাধারণ সম্পাদক অ্যাড. হাফিজুর রহমান চুন্নু, যুগ্ম সাধারণ সম্পাদক ও ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বিশ্বাস শফিকুর রহমান টুলু, কলাপাড়া পৌর বিএনপি’র সভাপতি গাজী মো. ফারুক, ৬ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাসান শিকদার প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, আসন্ন দূর্গাপূজা উৎসবে “পূজা মন্ডপ গুলোর শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন ও আমরা একযোগে কাজ করব। ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে আমরা উপজেলা বিএনপি আপনাদের সাথে থাকবো।”

এ সভায় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম জানান, “পুজা মণ্ডপগুলোর নিরাপত্তায় পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। কোনো ধরনের বিশৃঙ্খলা সহ্য করা হবে না।”

এতে উপজেলার ১৪টি দুর্গাপূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা তাদের যার যার বক্তব্য তুলে ধরেন। এ সভায় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

এন/ এস

বাংলাদেশ সময়: ২১:৫২:৩১   ৩০৩ বার পঠিত  |