ঢাকা    রবিবার, ৫ জুলাই ২০২৬
শিরোনাম
সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয় ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি সুজানগরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » রাজারহাট পাঠানহাট মহিলা দাখিল মাদ্রাসার গোপন কমিটি বাতিলের দাবি

রাজারহাট পাঠানহাট মহিলা দাখিল মাদ্রাসার গোপন কমিটি বাতিলের দাবি


আসাদুজ্জামান আসাদ,রাজারহাট(কুড়িগ্রাম)
প্রকাশ: শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫


রাজারহাট পাঠানহাট মহিলা দাখিল মাদ্রাসার গোপন কমিটি বাতিলের দাবি

কুড়িগ্রাম: রাজারহাট উপজেলার পাঠানহাট মহিলা দাখিল মাদ্রাসার সুপার আবুল হোসেন দীর্ঘদিন ধরে নিয়ম নীতির তোয়াক্কা না করে অনিয়মতান্ত্রিক ভাবে নিজের খেয়ালখুশি মতো মাদ্রাসা পরিচালনা করে আসছেন। এবারে সমস্ত নিয়ম নীতি উপেক্ষা করে গোপনে ওই মাদ্রাসার নিয়মিত কমিটি গঠনের ঘটনা ফাঁস হওয়ার পর এলাকায় বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি । এ ঘটনায় বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছেন এলাকার সচেতন জনগন।
অভিযোগ জানা গেছে,কাগজে কলমে গত ৩আগট থেকে ৫ আগস্ট পর্যন্ত উক্ত মাদ্রাসার মনোনয়নপত্র গ্রহন ও জমাদান, ৭আগষ্ট মনোনয়নপত্র বাছাই ও বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ,১০ আগষ্ট মনোনয়নপত্র প্রত্যাহার ও ক্রমিক বরাদ্দ এবং ২৪ আগষ্ট নির্বাচন ও ফলাফল ঘোষনার কথা উল্লেখ করা হলেও প্রকাশ্যে কিছুই করা হয়নি। মূলত ২৪আগষ্ট গোপনে উক্ত মাদ্রাসার একটি নিয়মিত কমিটি গঠন করা হয়।

এতে বাছাইকালে প্রতিষ্ঠাতা ক্যাটাগরীতে ১ টি ,দাতা ক্যাটাগরীতে ১ টি, দাখিল শাখার সাধারণ অভিভাবক ক্যাটাগরীতে ০৩ খানা, ইবতেদায়ী শাখার সাধারণ অভিভাবক ক্যাটাগরীতে ১ খানা,সংরক্ষিত মহিলা অভিভাবক ক্যাটাগরীতে ১ টি, সাধারণ শিক্ষক প্রতিনিধি দাখিল শাখায় ১টি,সাধারণ শিক্ষক প্রতিনিধি ইবতেদায়ী শাখায় ১ টি এবং সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি ক্যাটাগরীতে ১টি সর্বমোট ১০ টি মনোনয়নপত্র প্রাপ্তির কথা উল্লেখ করা হয়।

এছাড়া প্রাপ্ত মনোনয়ন পত্র নির্ভুল থাকায় সবগুলি মনোনয়নপত্রই বৈধ ঘোষনার কথা উল্লেখ করা হয়েছে। মনোনয়ন পত্র প্রাত্যাহারের দিন গত ১৯/০৮/২০২৫খ্রি. তারিখ বিকাল ৩ টা পর্যন্ত কেউ মনোনয়ন পত্র প্রত্যাহার করেননি বলেও উল্লেখ করে কোনো ক্যাটাগরীতে প্রয়োজনের অতিরিক্ত প্রার্থী না থাকায় সকল ক্যাটাগরীর প্রার্থীগণকে বিনা প্রতিদ্বদ্বিতায় নির্বাচিত দেখানোর ঘটনাটি সম্পূর্নরুপে মিথ্যাচার ও মনগড়া বলে জানিয়েছেন শিক্ষার্থী অভিভাবক ও এলাকাবাসীগণ।

প্রকৃতপক্ষে,কোন প্রচার-প্রচারনা ছাড়াই মাদরাসা সুপার আবুল হোসেন তার মনোনীতদের নিয়ে নাম সর্বস্ব কমিটি গঠনের পায়তারা করছেন এবং একই কায়দায় উপজেলা বিএনপির আহবায়ক আনিছুর রহমানকে সভাপতি করার পায়তারা করছেন বলে অভিযোগ উঠেছে। ফ্যাসিষ্ট আমলের ন্যায় বর্তমান সময়েও একই কায়দায় গোপনে নির্বাচন ছাড়া মাদ্রাসা কমিটি গঠন কারো কাম্য নয় বিধায়,উক্ত কমিটির অনুমোদন বন্ধ রেখে প্রচার-প্রচারনার মাধ্যমে নীতিমালা অনুযায়ী কমিটি গঠনের দাবি জানান এলাকাবাসী ।
তবে এবিষয়ে মাদ্রাসা সুপার আবুল হোসেন কথা বলতে রাজী হননি।

রাজাহাট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহতাব উদ্দিন বলেন,আগে কি করেছে জানা নেই,তবে ওইদিন কোন প্রতিদ্বন্ধী না থাকায় সকল পদে বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত দেখানো হয়েছে।

আর/ এন

বাংলাদেশ সময়: ১৮:২৮:৩৬   ৮২২ বার পঠিত  |      







রংপুর থেকে আরও...


পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন
ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কলেজ ছাত্রের মৃত্যু
উলিপুরে জলবায়ু ন্যায্যতা ও কমিউনিটি নেটওয়ার্কিং প্রকল্পের অবহিতকরণ সভা
পীরগঞ্জে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা
উলিপুরে বাইপাস সড়কের নির্মান কাজ শুরুর দাবীতে মানববন্ধন



আর্কাইভ