ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » কাঁঠালিয়ায় ৪৫ পুজামণ্ডপে শারদীয় দুর্গাপুজার প্রস্তুতি

কাঁঠালিয়ায় ৪৫ পুজামণ্ডপে শারদীয় দুর্গাপুজার প্রস্তুতি


ফারুক হোসেন খান,কাঁঠালিয়া (ঝালকাঠি)
প্রকাশ: শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫


কাঁঠালিয়ায় ৪৫ পুজামণ্ডপে শারদীয় দুর্গাপুজার প্রস্তুতি

ঝালকাঠি: কাঁঠালিয়ায় হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপুজার প্রস্তুতি চলছে। ইতিমধ্যে মণ্ডপগুলোতে বিরামহীন প্রতিমা তৈরীর কাজ চলছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনে প্রশাসনের সাথে স্থানীয় হিন্দু ধর্মীয় নেতা ও রাজনৈতিক নেতাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এবছর কাঁঠালিয়ার ছয় ইউনিয়নের ৪৫টি পুজা ম-পে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
পুজা মন্ডপ গুলোর মধ্যে ১নম্বর চেঁচরী রামপুর ইউনিয়নে ১০টি,২নম্বর পাটিখালঘাটা ইউনিয়নে তিনটি,৩নম্বর আমুয়া ইউনিয়নে ১০টি, ৪নম্বর কা*ঠালিয়া সদর ইউনিয়নে পাঁচটি, ৫নম্বর শৌলজালিয়া ইউনিয়নে ১০টি এবং ৬নম্বর আওরাবুনিয়া ইউনিয়নে সাতটি মন্ডপে পূজার সাজসজ্জার কাজ চলছে।
পুজা মন্ডপগুলো হচ্ছে, চেঁচরী রামপুরের কৈখালী বাজার দুর্গা মন্দির, যোগেন্দ্র হাওলাদার বাড়ী, ঠাকুর বাড়ী শান্তিময়ী, নবলক্ষী নবীন চাঁদ, চৌধুরী বাড়ী দুর্গা মন্দির, উত্তর পুর্ব হরিগুরু সেবাশ্রম ও রাধাকৃষ্ণ, সিকদার বাড়ী দুর্গা মন্দির, মাঝিবাড়ী দুর্গা ও কালী মন্দির, বানাই মথুরা নাথ শীল বাড়ী, বানাই মদন মোহন দুর্গা মন্দির, পাটিখালঘাটার মধ্য মরিচবুনিয়া, পুর্ব তারাবুনিয়া, পশ্চিম তারাবুনিয়া হরিগুরু সেবাশ্রম, আমুয়ার উত্তর বাঁশবুনিয়া দুর্গা মন্দির, পুর্ব বাঁশবুনিয়া পরমমানিক ভবন, স্বর্নদের বাড়ী দুর্গা মন্দির, আমুয়া উত্তর পাড় ধোপাবাড়ী, বাঁশবুনিয়া সন্নমত বাড়ী দুর্গা মন্দির, ছোনাউটা নাথ পাড়া শ্বশান কালী মন্দির, ছোনাউটা খেয়াঘাট দুর্গা মন্দির, বাঁশবুনিয়া তালতলা বাজার, আমুয়া বাজার দুর্গা মন্দির, পুর্ব বাঁশবুনিয়া নাথ পাড়া, কাঠালিয়া সদরের রাধাঁগোবিন্দ কেন্দ্রিয় সেবাশ্রম, দাসপাড়া দুর্গা মন্দির, উত্তর পুর্ব নবদুর্গা অবধুত সেবাশ্রম, উত্তর আউরা পন্ডিত বাড়ী, আমুরীবুনিয়া বলবাড়ী, শৌলজালিয়ার বীনাপানি বাজার দুর্গা মন্দির, হালদার বাড়ী দুর্গা মন্দির, কচুয়া বাজার দুর্গা মন্দির, উত্তর কৈখালী রাধাগোবিন্দ সেবাশ্রম, দক্ষিন বলতলা হরিগুরু চাঁদ, দক্ষিন তালগাছিয়া চারার হাট, দক্ষিন তালগাছিয়া অবদূত সংঘ, পশ্চিম শৌলজালিয়া দুর্গা মন্দির, দক্ষিন তালগাছিয়া বেপারী বাড়ী ,বলতলা শ্রীগুরু সেবাশ্রম আওরাবুনিয়ার পশ্চিম ছিটকি দুর্গা মন্দির, আওরাবুনিয়া লঞ্চঘাট দুর্গা মন্দির,মধ্য আওরাবুনিয়া দুর্গা মন্দির,ছয়আনি দুর্গা মন্দির,পশ্চিম ছিটকি উত্তর পাড় দুর্গা মন্দির,উত্তর তালগাছিয়া মুন্সিরাবাদ ও চৌধুরী হিস্যা দুর্গা মন্দির।
উপজেলা পুজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক খগেন্দ্র ভুষণ দাস বলেন, এবার ৪৫টি পূজা মণ্ডপে দুর্গাপূজার আয়োজন চলছে। প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা শারদীয় উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আমাদের সহযোগিতা করছেন।
উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি গৌতম চন্দ্র বিশ^াস বলেন, আশা করছি এবার উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। উপজেলা প্রশাসন এ ব্যাপারে সার্বিক সহযোগিতা করছেন।
থানার অফিসার ইনচার্জ মংচেনলা জানান, এ উপজেলায় এবার ৪৫টি মণ্ডপে দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তি পূর্ণ করতে আইনশৃংখলা বাহিনী বিশেষ নজরদারি রাখবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, শারদীয় দুর্গাপূজা আবহমান বাংলার হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব। এবার ৪৫টি পূজা শান্তিপূর্ণ করতে প্রশাসনিক নানা উদ্যোগ নেওয়া হবে। সংশ্লিষ্ট মণ্ডপগুলোতে সরকারি সহায়তার পাশাপাশি আইনশৃংলার বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৩৬:৩৯   ৮১ বার পঠিত  |