![]()
পটুয়াখালী: দুমকি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক চাকলাদার গোলাম সরোয়ারকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। শুক্রবার বিকেলে পটুয়াখালী জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক মোঃ হারুনুর রশিদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ বহিষ্কারাদেশ প্রদান করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পটুয়াখালী জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পটুয়াখালী জেলা ছাত্রদলের আওতাধীন দুমকি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক চাকরাদার গোলাম সারোয়ার কে প্রাথমিক সদস্য পদ সহ সাংগঠনিক পথ থেকে স্থায়ী বহিষ্কার করা হলো।
জাতীয়তাবাদী ছাত্রদল পটুয়াখালী জেলার আহ্বায়ক মেহেদী হাসান শামীম চৌধুরী ও সদস্য সচিব জাকারিয়া আহমেদ এই সিদ্ধান্ত অনুমোদন করেন। একই সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীদের তার সাথে কোনরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ প্রদান করা হয়েছে ।
পটুয়াখালী জেলা ছাত্রদলের সদস্য সচিব জাকারিয়া আহমেদ বলেন, ‘তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হয়েছে। তাই সর্বসম্মত মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৯:৫৪:৪৪ ১০৪ বার পঠিত | ● আহ্বায়ক ● উপজেলা ● ছাত্রদল ● দুমকি ● বহিষ্কার