ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে সুজানগরে প্রীতি ফুটবল ম্যাচ

যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে সুজানগরে প্রীতি ফুটবল ম্যাচ


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫


যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে সুজানগরে প্রীতি ফুটবল ম্যাচ

পাবনা: তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করতে এবং তাদের মাদক, সন্ত্রাস ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে সুজানগরে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে শুক্রবার অনুষ্ঠিত এ খেলায় পৌর এলাকার মসজিদপাড়া সিনিয়র ফুটবল একাদশ ও জুনিয়র ফুটবল একাদশ অংশগ্রহণ করে। খেলায় দুই এক গোলে সিনিয়র ফুটবল একাদশকে পরাজিত করে জুনিয়র ফুটবল একাদশ বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেন।এর আগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রীতি এ ফুটবল ম্যাচের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপি নেতা মজিবর রহমান খান।

জাতীয়তাবাদী কৃষক দল সুজানগর উপজেলা শাখার যুগ্ন আহবায়ক রবিউল ইসলাম রবির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর যুবদলের যুগ্ন আহবায়ক আবুল কালাম আজাদ।অনুষ্ঠানে অতিথিবৃন্দ তাদের বক্তব্য বলেন, তরুণদের মোবাইল ও প্রযুক্তির নেশা থেকে বেরিয়ে আসতে হবে। মাঠে নামলে তারা শুধু নিজের স্বাস্থ্যের উন্নয়নই করবে না, বরং সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে।

বিশেষ করে শিশু-কিশোরদের জন্য খেলাধুলার বিকল্প নেই, কারণ এটি তাদের শারীরিক, মানসিক ও সামাজিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।উদ্বোধনী অনুষ্ঠানে পৌর ৬ নং ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম নুরু, আরাফাত রহমান কোকো পরিষদের জেলা সদস্য সচিব সাজন, রকিবুল ইসলাম রকিব, উপজেলা কৃষক দলের সদস্য রজব আলী, জীবন, রুমান, মহিদুল ইসলাম মাখন ফকির, শফি মোল্লা, বুলু, মান্নান, ফরিদ,শাহিন শহিদ, মারুফ মিলন, শাওন,রুপম, সামী, বাঁধন, রুহান, সিমন, সাবিত, রাহাত, নিরব, আবির, চয়ন, নাসিম, আকিব, রাইম, আলামিন, শিমুল, হৃদয়, আসমান ও সিজান সহস্থানে বিভিন্ন পর্যায়ের ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন তুহিন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪৮:৪৩   ৪৮৯ বার পঠিত  | ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ