ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
প্রচ্ছদ » খুলনা » পাইকগাছা পৌরসভা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ৭ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

পাইকগাছা পৌরসভা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ৭ প্রার্থীর মনোনয়ন পত্র জমা


আশরাফুল ইসলাম সবুজ,পাইকগাছা (খুলনা)
প্রকাশ: শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫


পাইকগাছা পৌরসভা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ৭ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

খুলনা: পাইকগাছা পৌরসভা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন কে কেন্দ্র করে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭ জন প্রার্থী। ১৩ সেপ্টেম্বর শনিবার মনোনয়ন সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন ছিল।

নির্ধারিত সময়ের মধ্যে সভাপতি পদে ২, সাধারণ সম্পাদক পদে ২ এবং দুটি সাংগঠনিক পদের বিপরীতে ৩ জন সহ ৩ টি পদের বিপরীতে মোট ৭ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন বলে নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার সাবেক ছাত্রনেতা জিএম মিজানুর রহমান।

সভাপতি পদে মনোনয়ন জমা দিয়েছেন বর্তমান পৌর বিএনপির আহবায়ক আসলাম পারভেজ ও জেলা বিএনপির সাবেক তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মিরাজুল ইসলাম মিরাজ। সাধারণ সম্পাদক পদে বর্তমান পৌর বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক কাউন্সিলর কামাল আহমেদ সেলিম নেওয়াজ ও বর্তমান যুগ্ম আহবায়ক ও সাবেক আহবায়ক সেলিম রেজা লাকি। সাংগঠনিক (দুই) জনের পদের বিপরীতে ৩ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন এরা হলেন সাবেক ছাত্রনেতা শেখ রুহুল কুদ্দুস, সাবেক কাউন্সিলর মনিরুল ইসলাম মন্টু ও বর্তমান পৌর বিএনপির যুগ্ম আহবায়ক এসএম মোহর আলী।

আগামী ১৮ সেপ্টেম্বর সম্মেলন অনুষ্ঠিত হবে। ৫৯৮ জন ভোটাররা ভোট দিয়ে সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করবেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:১১:০৩   ২৮৪ বার পঠিত  |