ঢাকা    রবিবার, ৫ জুলাই ২০২৬
শিরোনাম
সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয় ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি সুজানগরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » বাংলাদেশ হিন্দু- মুসলিম সকলের ইনসাফের অভিন্ন ঠিকানা:ব্যারিস্টার নজরুল ইসলাম

বাংলাদেশ হিন্দু- মুসলিম সকলের ইনসাফের অভিন্ন ঠিকানা:ব্যারিস্টার নজরুল ইসলাম


মাহবুবুর রহমান টিপু, ( দোহার )
প্রকাশ: শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫


বাংলাদেশ হিন্দু- মুসলিম সকলের ইনসাফের অভিন্ন ঠিকানা:ব্যারিস্টার নজরুল ইসলাম

ঢাকা: দোহারে সর্বজনীন দূর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে এক মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর মনোনীত ঢাকা-০১ আসনের সংসদ সদস্য (এমপি) পদপ্রার্থী ব্যারিস্টার মো. নজরুল ইসলাম।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নের সর্বজনীন দুর্গা মন্দিরে এক ব্যতিক্রমী ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় ব্যারিস্টার মো. নজরুল ইসলাম বলেন, আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই।

আমি এই মাটিতে জন্মেছি, এই মাটিতেই বড় হয়েছি। আগামীতে বাংলাদেশ হবে হিন্দু- মুসলিম সকলের ইনসাফের অভিন্ন ঠিকানা। আমি বিশ্বাস করি নেতৃত্ব মানেই দায়িত্ব, আর দায়িত্ব মানেই সততা, স্বচ্ছতা ও জনগণের নিকট জবাবদিহিতা। কেননা জনগণের ভোট মানেই জনপ্রতিনিধির নিকট আমানত।
তিনি আরও বলেন, স্থানীয় হিন্দু সম্প্রদায় এবং দোহার উপজেলা জামায়াত ইসলামী দল একত্রে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ গড়বেন। অতীতে আপনাদের অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। আপনারা ভয়ে-আতঙ্কে দিন কাটিয়েছেন, অবহেলার শিকার হয়েছেন।

কিন্তু আমি আপনাদের সামনে প্রতিশ্রুতি দিচ্ছি, আমি যদি আপনাদের প্রতিনিধি হওয়ার সুযোগ পাই, তবে ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে প্রতিটি মানুষ আমার কাছে সমান হবে।
মুকসুদপুর সার্বজনীন দূর্গা মন্দিরের সভাপতি নারায়ণ চন্দ্রের সভাপতিত্বে উপস্থিত স্থানীয় হিন্দু সম্প্রদায় এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
মতবিনিময় সভাটি কেবল আলোচনাতেই সীমাবদ্ধ ছিল না। সম্প্র্রতি ও ভ্রাতৃত্ববোধ বাড়ানোর জন্য তাৎক্ষণিকভাবে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে চকলেট বক্স দেওয়া হয়।
উপস্থিত ছিলেন, ঢাকা জেলা দক্ষিন জামায়াতের আমির- মাওলানা দেলোয়ার হোসাইন, ঢাকা জেলা নায়েবে আমীর অধ্যক্ষ শাহীনুর ইসলাম, সাধারন সম্পাদক এ,বি,এম কামাল হোসাইন, পৌরসভা নায়েবে আমীর মো. সাখাওয়াত হোসেন, উপজেলা নায়েবে আমীর দলিলুর রহমান, উপজেলা ছাত্র শিবির দক্ষিণের সভাপতি আবদুল আজিজ প্রমুখ নেতৃবৃন্দ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৪২:৩৩   ৪০৬ বার পঠিত  |         







ঢাকা থেকে আরও...


সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও
কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি
মধুখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা
দোহারকে অপরাধমুক্ত ও নিরাপদ অঞ্চল হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন:ওসি আবু বক্কর সিদ্দিক
ভূঞাপুরে মাদকসেবির কারাদণ্ড



আর্কাইভ