ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » বাউফলে আওয়ামী লীগ নেতা সেলিম মৃধাকে আটক

বাউফলে আওয়ামী লীগ নেতা সেলিম মৃধাকে আটক


জেলা প্রতিনিধি (পটুয়াখালী )
প্রকাশ: রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫


বাউফলে আওয়ামী লীগ নেতা সেলিম মৃধাকে আটক

পটুয়াখালী: বাউফলে আওয়ামী লীগ নেতা সেলিম মৃধাকে আটক করেছে পুলিশ। নিবার দিবাগত রাত তিনটার দিকে ‘ডেভিল হান্ট’ নামে বিশেষ অভিযানে উপজেলার নাজিরপুর ইউনিয়নের ধানদী গ্রাম থেকে তাকে আটক করা হয়। সেলিম মৃধা ওই ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি এবং মৃত আদম আলী মৃধার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়,গতকাল শনিবার রাত ১১টার দিকে সেলিম মৃধা ধানদী বাজার এলাকায় দলীয় প্রচারণা চালান। এসময় তিনি বর্তমান সরকারের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দেন এবং জনসাধারণকে আন্দোলনে উদ্বুদ্ধ করার চেষ্টা করেন বলে অভিযোগ উঠে।

বিষয়টি গোয়েন্দা সূত্রে নিশ্চিত হওয়ার পর রাতে তার বাড়ি ঘেরাও করে পুলিশ তাকে আটক করে।
এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকতারুজ্জামান সরকার সাংবাদিকদের জানান, আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনার অভিযোগে তাকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:৪১:৫১   ২৫২ বার পঠিত  |