ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো মাজেদ বাবু ফাউন্ডেশন

কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো মাজেদ বাবু ফাউন্ডেশন


ঈশ্বরগঞ্জ,(ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫


কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো মাজেদ বাবু ফাউন্ডেশন

ময়মনসিংহ: ঈশ্বরগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০২৫ সালের এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২০৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে মাজেদ বাবু ফাউন্ডেশন।

রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় ঈশ্বরগঞ্জ জেলা পরিষদ অডিটোরিয়ামে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব এমরান সালেহ প্রিন্স। সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান, ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান। প্রধান বক্তা ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সৈয়দ হাসিবুল হাসান চৌধুরী। এছাড়াও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গুণী ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

২০২৫ সালে ঈশ্বরগঞ্জ উপজেলার ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ২০৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পায়।

সংবর্ধনা অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মাঝে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উক্তি সংবলিত বই, নোটবুক, ক্রেস্ট এবং সেরা তিনটি প্রতিষ্ঠানের জন্য সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে এমরান সালেহ প্রিন্স বলেন, “তোমরাই আগামীর বাংলাদেশ। আজকের এ কৃতিত্ব একমাত্র কঠোর পরিশ্রম ও নিষ্ঠার ফল। তোমাদের মেধা, সততা ও দেশপ্রেমই ভবিষ্যতে জাতিকে গর্বিত করবে। শিক্ষা শুধু চাকরি পাওয়ার জন্য নয়, বরং নৈতিক মানুষ গড়ে তোলার প্রধান হাতিয়ার।”

প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন, “তোমাদের এই সাফল্য শুধু তোমাদের একার না এটা তোমার পরিবার, শিক্ষক, সমাজ এবং এই দেশের গর্ব। আজকের এই সম্মাননা একটি সূচনা মাত্র। তোমাদের সামনে আরও বড় পথ পড়ে আছে। স্বপ্ন দেখো, বড় হও, কিন্তু কখনো মানুষের প্রতি দায়িত্ব ভুলে যেয়ো না।

তিনি আরও বলেন, আমরা চাই ঈশ্বরগঞ্জ থেকে একদিন ডাক্তার, প্রকৌশলী, বিজ্ঞানী, গবেষক আর আদর্শ নেতৃত্ব বের হোক—যারা শুধু নিজের জন্য নয়, দেশের জন্য বাঁচবে। মাজেদ বাবু ফাউন্ডেশন সবসময় তোমাদের পাশে থাকবে, যেন তোমরা নিজের স্বপ্ন পূরণের পাশাপাশি দেশের জন্যও কিছু করতে পারো।”

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে উপহারসামগ্রী বিতরণ করা হয় এবং শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:৩১:৪৭   ২৫৯ বার পঠিত  | ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ