ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » চাঁদাবাজির একটা প্রমাণ দিলে নাকে খত দিয়ে রাজনীতি ছেড়ে দেব:নজরুল ইসলাম আজাদ

চাঁদাবাজির একটা প্রমাণ দিলে নাকে খত দিয়ে রাজনীতি ছেড়ে দেব:নজরুল ইসলাম আজাদ


আড়াইহাজার ( নারায়ণগঞ্জ ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫


চাঁদাবাজির একটা প্রমাণ দিলে নাকে খত দিয়ে রাজনীতি ছেড়ে দেব:নজরুল ইসলাম আজাদ

নারায়ণগঞ্জ: কেন্দ্রীয় বিএনপির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেছেন, আমি চাঁদাবাজি করেছি এ ব্যপারে কেউ যদি চাঁদাবাজি একটা প্রমাণ দিতে পারে তাহলে নাকে খত দিয়ে রাজনীতি ছেড়ে দেব।
গত শনিবার রাতে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বালিয়াপাড়া বাজারে ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত সন্ত্রাস, নৈরাজ্য চাঁদাবাজির বিরুদ্ধে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপি কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম আজাদ বলেন, আপনারা পোড়াইয়া মানুষ মাইরা ফালাইবেন আমি কেন দায় দায়িত্ব নেব? আপনারা চাঁদাবাজি করবেন আমি কেন দায় দায়িত্ব নেব? এসব ছাড়েন। অন্যায় যে করবে তার বিচার হবে। কিন্তু অন্যায় নিজের হাতে তুলে নেয়া যাবেনা। আপনারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হউন। নাইলে চলতে পারবেন না। আজকে আপনারা চিন্তা করেন, ধরেন বাড়িঘর পোড়াই দিছেন ওখানে যদি একটি অকারেন্স ঘটে, যদি একটা লোক মারা যেত তাহলে একটি মার্ডার মামলা হত, সেখানে যদি আমাকে আসামী করে দিত যে আজাদ সাহেবেন নেতৃত্বে এসব হয়েছে। তখনও সবাই চুপ থাকতেন, কোন বাক্য বের হত না।

নজরুল ইসলাম আজাদ আরও বলেন, আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের রাজনীতি করি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও খালেদা জিয়ার দল করি। আমার নেতা তারেক রহমান কোন অন্যায়কে প্রশ্রয় দেয়নি। আমিও কোন অন্যায়কে প্রশয় দিব না।

আলোচনা সভায় ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপি সভাপতি ডা, মনির হোসেনের সভাপতিত্¦ে এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূইয়া, সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম লাভলু, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওসমান গণি, বিএনপি নেতা ইসমাইল হোসেন প্রমুখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:২৭:৫৪   ১২৯ বার পঠিত  |      







ঢাকা থেকে আরও...


কারাগার থেকে পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক, তথ্য নেই ১৬৬ জনের
গাড়ির পেছনে তরুণী, থানার সামনে যুবকের গুলিবর্ষণের ভিডিও ভাইরাল
ভূঞাপুরে বিলুপ্ত প্রায় বেহুলার পালা অনুষ্ঠিত
সিংগাইরে মাতৃত্বকালীন ভাতার কার্ড দেয়ার নামে ঘুষ গ্রহন
সিংগাইরে মাদক ব্যবসায়ীদের হুমকির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন



আর্কাইভ