ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
প্রচ্ছদ » ময়মনসিংহ » নাসিরনগরে বিএনপির নেতা শফিকুল ইসলামের গণসংযোগ শুরু

নাসিরনগরে বিএনপির নেতা শফিকুল ইসলামের গণসংযোগ শুরু


খ.ম.জায়েদ হোসেন,নাসির নগর,(ব্রাহ্মণ বাড়ীয়া)
প্রকাশ: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫


নাসিরনগরে বিএনপির নেতা শফিকুল ইসলামের গণসংযোগ শুরু

ব্রাক্ষণবাড়িয়া:  নাসিরনগর উপজেলার ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফের মাজার জিয়ারত ও মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে গণসংযোগ শুরু করেন ব্রাক্ষণবাড়িয়া ১ (এক) নাসিরনগর আসন থেকে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী শফিকুল ইসলাম শফিক।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ২ টায় উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীদের নিয়ে ফান্দাউক দরবার শরীফের মাজার জিয়ারত করেন। মাজার জিয়ারত শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন ফান্দাউক দরবার শরিফের বর্তমান গদীনিশীন পীর সাহেব মুফতি সৈয়দ ছালেহ আহমাদ মামুন আল- হোসাইনী।
ব্রাক্ষণবাড়িয়া ১ (এক) নাসিরনগর আসন থেকে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী শফিকুল ইসলাম শফিক বলেন , আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার জন্য সবাই আমার জন্য দোয়া করবেন এবং দল আমাকে মনোনয়ন দিলে ও আমি নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, বেকারত্ব দুর, মাদক মুক্ত উপজেলা গড়ব ইনশাআল্লাহ।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:৪০:৫৯   ২৫০ বার পঠিত  |