ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » ১৭ বছর আলেমদের ওপর জুলুম করা হয়েছে : শামা ওবায়েদ

১৭ বছর আলেমদের ওপর জুলুম করা হয়েছে : শামা ওবায়েদ


সাইফুল ইসলাম,সালথা ( ফরিদপুর )
প্রকাশ: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫


১৭ বছর আলেমদের ওপর জুলুম করা হয়েছে : শামা ওবায়েদ

ফরিদপুর: বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, আওয়ামী লীগ আমলে গত ১৭ বছর আলেম-ওলামাদের ওপর অনেক জুলুম-অত্যাচার করা হয়েছে। শুধু আলেম-ওলামারা নয়, যারা দাড়ি রেখেছে, টুপি পরেছে তাদের ওপরও অত্যাচার-নির্যাতন করা হয়েছে। আলেমরা বাড়িতে থাকতে পারেনি। পুলিশ বাড়ি গিয়ে যদি তাদের না পেয়েছে, তাহলে তাদের পরিবারকে অকথ্য ভাষায় গালাগাল করেছে। পরিবারের অনেককে ধরে এনে মিথ্যা মামলায় জেলে দিয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথা উপজেলা সদরে স্থানীয় ওলামা দলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, দেশে এখনো ষড়যন্ত্র চলছে। রাজনীতিতে ষড়যন্ত্র থাকবে। আমরা ১৭ বছর ক্ষমতায় নেই, তবু মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। বিএনপির একটা নীতি-আদর্শ আছে। জনগণ যদি ভোটের মাধ্যমে আমাদের নির্বাচিত করে তাহলে আমরা যেকোনো মূল্যে একটা মানবিক বাংলাদেশ ও একটি জবাবদিহিমূলক সরকার গড়তে চাই।

শামা ওবায়েদ আরো বলেন, ‘আওয়ামী লীগ একটা বড় দল ছিল। তাদের অনেক নেতাকর্মী ছিল। শেখ হাসিনা যে এভাবে পালিয়ে যাবে, এটা তার নেতাকর্মীরাও চিন্তা করেনি।’দল-মত-নির্বিশেষে সবাইকে আমরা সমপরিমাণ শ্রদ্ধা করি এবং আমাদের ভাই-বোন মনে করি। আগামী নির্বাচনে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই যেন ঐক্যবদ্ধ হয়ে থাকতে পারি, সেই চেষ্টা করতে হবে।’

আওয়ামী লীগের এমপিদের লুটপাটের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘যারা ২০০৮ সালে নৌকায় ভোট দিয়েছিল, তারাও এই ১৭ বছর ধরে দুঃখ করেছে যে আমরা কেন নৌকায় ভোটটা দিলাম।

কারণ হালুয়া-রুটি আর দুর্নীতির ভাগ প্রধানমন্ত্রীর পরিবার এবং তার আশপাশের কাছের লোকজনই পেয়েছে। আওয়ামী লীগ সরকারের এমপিরা বিনা ভোটে সংসদ সদস্য হয়ে দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুট করে পাচার করেছে। এভাবে এমপিরা দুর্নীতি করবে এমন সংসদ আমরা আর দেখতে চাই না।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রসঙ্গে বিএনপির এই নেত্রী বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাস্তা অনুসরণ করে নারী হয়েও স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে ৯ বছর আন্দোলন করেছেন খালেদা জিয়া। আপসহীন নেত্রী হিসেবে ১৯৯১ সালে উপমহাদেশে প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। এদেশে যখনই গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার ব্যাহত হয়েছে এবং মানুষের কথা বলার অধিকার যখনই ছিনিয়ে নেওয়া হয়েছে, তখনই খালেদা জিয়া কোনো না কোনোভাবে মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন।’

অনুষ্ঠানে ফরিদপুর জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা মো. দেলোয়ার হোসেন জিল্লুর সভাপতিত্বে বক্তব্য দেন কেন্দ্রীয় ওলামা দলের দপ্তর সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহ্, ফরিদপুর জেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা মো. সিরাজুল ইসলাম, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান, সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, সালথা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শাহিন মাতুব্বর, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, বিএনপি নেতা রাসেদ মাতুব্বর, ওলামা দল নেতা মাওলানা নিজাম উদ্দীন প্রমুখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:৩৫:২৮   ৩০৩ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ