![]()
মাগুরা: মহম্মদপুর উপজেলা সদরের জাঙ্গালিয়া গ্রামে চোর সন্দেহে গণপিটুনিতে ইসরাফিল (৪০) নামের এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার সকালে চুরির অভিযোগে তাকে আটক করে এলাকাবাসী। পরে গণপিটুনির শিকার হয়ে গুরুতর আহত হয়ে সে মারা যায়।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এলকায় সে চুরির ঘটনায় জড়িত ছিল। তার উৎপাতে অতিষ্ঠ হয়ে এলাকাবাসী গতকল মঙ্গলবার তাকে আটক করে গণপিটুনি দিলে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে মহম্মদপুর থানা পুলিশ ময়না তদন্তের জন্য তার মরদেহ হাসপাতাল থেকে মাগুরার মর্গেপ্রেরণ করেছেন। এঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন মহম্মদপুর থানার ওসি আব্দুর রহমান।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৯:২৬:১৪ ৯৫ বার পঠিত | ● গণপিটুনি ● চোর সন্দেহ ● নিহত ● যুবক