ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » বাউফলে অসহায় মানুষের জন্য চক্ষু ক্যাম্প

বাউফলে অসহায় মানুষের জন্য চক্ষু ক্যাম্প


ইউসুফ আলম সেন্টু, বাউফল (পটুয়াখালী)
প্রকাশ: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫


বাউফলে অসহায় মানুষের জন্য ফ্রী চক্ষু ক্যাম্প

পটুয়াখালী: বাউফলে অসহায় মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টম্বর) উপজেলার নাজিপুর বড় ডালিমা দাখিল মাদ্রাসায় এ চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়।

হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক.) ট্রাস্টের সহযোগিতায় ডিসট্রেসড চিলড্রেন এন্ড ইনফ্যাক্টস ইন্টারন্যাশনাল (ডিসিআই) এবং রাইটস এন্ড সাইট চিলড্রেন (আরএসসি) এ ক্যাম্পের আয়োজন করেছেন।ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা নিতে আসা চক্ষু রোগী নরুজাহান বেগম জলিল হাওলাদার ও জেসমিন নাহার বলেন, আমাদের চোখের সমস্যা দেখাতে আসছি। তারা (চিকিৎসক) পরীক্ষা- নিরীক্ষা করে আমাদের বিনামূল্যে ওষুধ ও চশমা দিয়েছেন।
আরএসসির প্রোগ্রামার ম্যানেজার রোমেল নাসের জানান, ২০১৮ সাল থেকে সারাদেশে এমন ক্যাম্প করে সুবিধাবঞ্চিত যেসব মানুষ অর্থের অভাবে চোখের চিকিৎসা, ওষুধ, চশমা ও ছানি অপারেশন খরচ বহন করতে পারেন না, তাদের আমরা সম্পূর্ণ বিনামূল্যে এসব চিকিৎসা সেবা দিয়ে থাকি। আজে বড় ডালিমা মাদ্রাসা ক্যাম্পে ইসপাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউটের ৮ সদস্যের একটি মেডিকেল টিম চিকিৎসা সেবা দিয়েছেন। সারাদিনে ৬৭২জন অসহায় মানুষ সেবা নিয়েছেন। যার মথ্যে ৭৩ জনের ছানি রোগী রয়েছে। যাদের অপারেশন করা হবে। বাকিদের বিনামূল্যে চশমা ও ওষুধ প্রদান করা হয়েছে।
বিনামূল্যে চক্ষু ক্যাম্পের চিকিৎসক মো. ইমাম রাখিব বলেন, অর্থের অভাবে যেনো কোনো মানুষ অন্ধ হয়ে না যায়। সেকারণেই এ চক্ষু ক্যাম্পের আয়োজন। আমরা চিকিৎসকরা সারাদিন সুবিধাবঞ্চিত মানুষদের চিকিৎসা দিয়েছি। যাদের চোখের ছানি পড়েছে তাদের বরিশালে নিয়ে অপারেশন করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:২৫:১৩   ৪২৩ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ