ঢাকা    শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কাউখালীতে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে ভরতকাঠি চ্যাম্পিয়ন রসুলপুর ইউপি নির্বাচনে ইসলামী আন্দোলনের চেয়ারম্যান প্রার্থী সালাউদ্দিন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ঢাকা-রংপুরে জামায়াত জোটের লংমার্চ সিন্দুল্যা ব্যাপ্টিস্ট চার্চে খ্রিস্টানদের দিনব্যাপী আত্মিক উদ্দীপনা সভা মানিকগঞ্জে প্রবাসফেরত ব্যক্তি, স্ত্রী ও শিশুকন্যার মরদেহ উদ্ধার দুমকিতে ইউপি সদস্য বারেককে নির্যাতনের অভিযোগে মানববন্ধন পবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা গলাচিপায় গণঅধিকার পরিষদের কার্যালয় নির্মাণ ঘিরে সংঘর্ষে আহত ১৫ দুমকিতে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের হামলায় মাহিন্দ্রাচালক আহত কয়রায় ব্যবসায়ীর বাড়ি থেকে ৩৭ লাখ টাকার নগদ ও স্বর্ণালংকার চুরি


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » দোহারে জয়পাড়া কলেজে নবীনবরণ

দোহারে জয়পাড়া কলেজে নবীনবরণ


মাহবুবুর রহমান টিপু, ( দোহার )
প্রকাশ: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫


দোহারে জয়পাড়া কলেজে নবীনবরণ

ঢাকা: দোহার উপজেলায় ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ‘জয়পাড়া কলেজ’ - এ ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস ও নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার জয়পাড়া কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠান শেষে কলেজের ৫০ জন দরিদ্র নবাগত শিক্ষার্থীকে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়ার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয় এবং কলেজ রোভার স্কাউট দলের সঙ্গে মতবিনিময় শেষে স্কাউট কার্যক্রমকে আরও গতিশীল করতে ২০,০০০ টাকা অনুদান প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জয়পাড়া কলেজ গভর্নিং বডির সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী ও ঢাকা জেলা বিএনপির’র সভাপতি খন্দকার আবু আশফাক।
প্রধান অতিথির বক্তব্যে খন্দকার আবু আশফাক বলেন, শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতির শিখরে পৌঁছাতে পারে না। যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠার প্রথম শর্ত হচ্ছে শিক্ষা। জয়পাড়া কলেজের পক্ষ থেকে আমি সব শিক্ষার্থীকে সেই সুযোগ করে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।
অনুষ্ঠান শেষে কলেজের ৫০ জন দরিদ্র নবাগত শিক্ষার্থীকে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়ার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয় এবং জয়পাড়া কলেজ রোভার স্কাউট দলের সঙ্গে মতবিনিময় শেষে স্কাউট কার্যক্রমকে আরও গতিশীল করতে ২০ হাজার টাকা অনুদান খন্দকার আবু আশফাক প্রদান করেন।
জয়পাড়া কলেজের অধ্যক্ষ মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জয়পাড়া কলেজের দাতা সদস্য আনোয়ার শফি চৌধুরী ইভো, গভর্নিং বডির সদস্য ও ঢাকা জেলা যুবদলের সহ-সভাপতি আবুল হাসেম বেপারী।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো. হাবিবুর রহমান ঠান্ডু, জয়পাড়া কলেজ ছাত্রদলের সভাপতি সৌমিক ভূঁইয়া, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান আসাদসহ কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:১৬:৪৭   ৪২০ বার পঠিত  |            







ঢাকা থেকে আরও...


মানিকগঞ্জে প্রবাসফেরত ব্যক্তি, স্ত্রী ও শিশুকন্যার মরদেহ উদ্ধার
আড়াইহাজারের ছয় জলাশয়ে ২৩৩ কেজি মাছের পোনা অবমুক্ত
দোহারে ভেজাল দুধ বিক্রির দায়ে ৯ জনকে অর্থদণ্ড
বনশ্রীতে দুই বাসের চাপায় মাইলস্টোনের শিক্ষিকা নিহত
সিংগাইরের কামুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হাজিরা খাতায় জাল স্বাক্ষরের অভিযোগ



আর্কাইভ