![]()
ভোলা: লালমোহন পৌরসভার শহর সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে লালমোহন পৌরসভার সভাকক্ষে পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন লালমোহন থানার অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলম, লালমোহন পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা আরিফ হোসেন, লালমোহন উপজেলা প্রকৌশলী রাজীব শাহা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খলিলুর রহমান, লালমোহন পৌরসভার নির্বাহী প্রকৌশলী আব্দুস সাত্তার, সহকারী প্রকৌশলী কামাল হোসেন, উপ-সহকারী প্রকৌশলী নিজাম উদ্দিনসহ পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ।
এ সভায় লালমোহন পৌরসভায় ইতোমধ্যে যেসব উন্নয়নমূলক কাজ সম্পন্ন হয়েছে বা চলমান রয়েছে এবং ভবিষ্যতে যেসব উন্নয়নমূলক কাজ শুরু হতে পারে তা বিস্তারিতভাবে তুলে ধরা হয়।
এন/ আর
বাংলাদেশ সময়: ২২:২৭:৫৯ ১২১ বার পঠিত | ● কমিটি ● পৌরসভা ● লালমোহন ● শহর সমন্বয় ● সভা