ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » বোয়ালমারীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা

বোয়ালমারীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা


বোয়ালমারী ( ফরিদপুর ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫


বোয়ালমারীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা

ফরিদপুর: বোয়ালমারীতে অবৈধ ড্রেজারের সাহায্যে বালু উত্তোলন করায় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত পাইপ জব্দ করে বিনষ্ট করা হয়েছে। উপজেলার দাদপুর ইউনিয়নের হাসামদিয়া গ্রামে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩০০ মিটার পাইপ জব্দ করে বিনষ্ট করা হয়।

বৃষ্টি উপেক্ষা করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিব্বির আহমেদ। এর আগে গত ৯ সেপ্টেম্বর বোয়ালমারী উপজেলাধীন পরমেশ্বরদী ইউনিয়নের তামারহাজী বিল থেকে ড্রেজারের সাহায্যে বালু উত্তোলনের অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিব্বির আহমেদ।

অভিযানে একজনকে বালু উত্তোলনের অপরাধে সংশ্লিষ্ট আইনে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া প্রায় ৬০০ মিটার পাইপ জব্দ করে ঘটনাস্থলে বিনষ্ট করা হয়। এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিব্বির আহমেদ বলেন, এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:২৩:৩৬   ১৪৮ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ