ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
প্রচ্ছদ » চট্রগ্রাম » আমার রাজনৈতিক লক্ষ্য শুধু ক্ষমতায় আসা নয়:বিএনপি নেতা আওয়াল

আমার রাজনৈতিক লক্ষ্য শুধু ক্ষমতায় আসা নয়:বিএনপি নেতা আওয়াল


মাহাবুব আলম লিটন,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫


আমার রাজনৈতিক লক্ষ্য শুধু ক্ষমতায় আসা নয়:বিএনপি নেতা আওয়াল

ব্রাহ্মণবাড়িয়া: নবীনগর উপজেলার রসুল্লাবাদ গ্রামের কৃতিসন্তান বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী ও সাংকৃতিক ব্যক্তিত্ব আর্কিটেক্ট মোহাম্মদ আবদুল আওয়াল আজ বৃহস্পতিবার  নবীনগর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময়কালে তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনয়ন প্রত্যাশার ঘোষণা দেন।
আব্দুল আউয়াল ১৯৭৭ সালে উপজেলার রসুল্লাবাদ গ্রামে একটি সম্ভ্রান্ত কৃষক পরিবারের জম্নগ্রহন করেন।

১৯৮৮ সালে লেখাপড়ার উদ্দেশ্যে ঢাকাতে চলে যান। ঢাকার ধামরাইতে বসবাস এবং এসএসসি ও এইচ এস সি পাস করে বাংলাদেশ প্রকৌশলী বিশ্ব বিদ্যালয় থেকে (বুয়েট) স্হাপত্য প্রকৌশলী হয়ে বের হন। তার নিজস্ব একটি আর্কিটেক্ট ফার্ম রয়েছে।তিনি একাধারে উদ্যোক্তা,ব্যবসায়ী,স্হপতি ও সমাজসেবক।

তিনি মেধাবী কিন্তু অসচ্ছল শিক্ষার্থীদের পড়াশোনা সহায়তা, চিকিৎসা সহায়তা ও সামাজিক কল্যাণমূলক উদ্যোগ, কোভিড-১৯কালে সংযোগ ফাউন্ডেশনের মাধ্যমে অক্সিজেন, খাদ্য আর্থিক সহায়তা ও নারী উদ্যোক্তা উন্নয়ন, যুব নেতৃত্ব কর্মসংস্থান প্রকল্প নিয়ে কাজ করে যাচ্ছেন।

আবদুল আওয়াল তার বক্তব্যে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি আমাকে বিশেষভাবে অনুপ্রাণিত করেছে। ৩১ দফা কর্মসূচি দেখেই আমি উদ্বুদ্ধ হয়েছি। যারা এই কর্মসূচি বাস্তবায়ন করতে চান, আমি তাদের সঙ্গে অনেক বেশি সংযুক্ত অনুভব করি।

তিনি বলেন আমি জানি দারিদ্র কিভাবে স্বপ্নকে আটকে দেয়,কারন আমি নিজেও তা অনুভব করেছি।তাই আমার রাজনৈতিক লক্ষ্য শুধু ক্ষমতায় আসা নয় আমার লক্ষ্য হলো গ্রামীণ বাংলাদেশের তরুণদের স্বপ্নকে জাগিয়ে তোলা শিক্ষা কর্মসংস্থান স্বাস্থ্য সেবা এবং জনগণের দোরগোড়ায় আধুনিক সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়া।

তিনি বলেন,দেশের রাজনৈতিক উত্থান-পতনের নানা অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই এগোতে চাই। রাষ্ট্র কাঠামোর ৩১ দফা সময়োপযোগী ও বাস্তবসম্মত। এটি বাস্তবায়নে অংশ নেওয়াই আমার লক্ষ্য।দল যদি মনে করেন আমার চেয়ে যোগ্য কাউকে মনোনয়ন দেবে সেটিও দলের সিদ্ধান্ত। আমি দলের সিদ্ধান্তের বাইরে নই। আমি শুধু আমার এলাকার মানুষের সাথে সম্পৃক্ত থেকে কাজ করতে চাই।

প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি এতে সভাপতিত্ব করেন।বক্তব্য রাখেন, জিনোদপুর ইউনিয়ন স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জসিম উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ শাহজাহান, ঢাকা ডেমরা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইউনুস মোল্লা, শিক্ষক নেতা মোশেদুল ইসলাম লিটনসহ দলীয় নেতা/কর্মী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ এবং প্রেসক্লাবের সকল সাংবাদিকরা উপস্থিত ছিলেন।মতবিনিময় সভা শেষে তিনি ৩১ দফার লিফলেট শহরের দোকানে দোকানে বিতরণ করেন।

আর/ এন

বাংলাদেশ সময়: ১৯:৪৩:৫৯   ৩২৪ বার পঠিত  |