ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » কয়রায় সংবাদ সম্মেলনের জেরে ব্যবসায়ীর ওপর হামলা

কয়রায় সংবাদ সম্মেলনের জেরে ব্যবসায়ীর ওপর হামলা


কয়রা ( খুলনা ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫


কয়রায় সংবাদ সম্মেলনের জেরে ব্যবসায়ীর ওপর হামলা

খুলনা: কয়রায় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়েছেন দাউদ আলী (৩৮) নামের এক কাকড়া ব্যবসায়ী। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

বৃহস্পতিবার দুপুরে হাসপাতালে গিয়ে দেখা যায়, মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত নিয়ে বিছানায় শুয়ে আছেন দাউদ। তিনি সাংবাদিকদের বলেন, প্রতিদিনের মতো ব্যবসার কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি পৌঁছালে আগে থেকে ওঁত পেতে থাকা চার–পাঁচজন দুর্বৃত্ত রড, লাঠি ও হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে তাঁকে গুরুতর জখম করে। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে গেলে হামলাকারীরা প্রায় ৪৫ হাজার টাকা ও ব্যবসায়িক কাগজপত্র ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকেরা জানান, তাঁর অবস্থা আশঙ্কাজনক।

এলাকাবাসীর অভিযোগ, সম্প্রতি কয়রায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার পর থেকেই প্রতিপক্ষের হুমকির মুখে ছিলেন দাউদ। এর জেরেই এ হামলা হয়েছে বলে তাঁদের ধারণা।

দাউদের এক স্বজন বলেন, ‘আমার ভাইকে হত্যার উদ্দেশ্যেই হামলা চালানো হয়েছে। সংবাদ সম্মেলনের পর ভয় দেখাতেই এ ঘটনা ঘটানো হয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।’

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪৮:৪৬   ২৯১ বার পঠিত  | ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ