![]()
সুনামগঞ্জ: মধ্যনগর সীমান্তে আবারও ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার ভোরে (২০ সেপ্টেম্বর ২০২৫) মধ্যনগর উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের কান্দাপাড়া এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় এসব গরু জব্দ করা হয়।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) সূত্র জানায়, ভোর ৬টা ১০ মিনিটে বাঙ্গালভিটা বিওপির টহল দল সীমান্ত পিলার ১১৯০/৫-এস থেকে প্রায় ৭০০ গজ ভেতরে ১২টি ভারতীয় গরু আটক করে। গরুগুলোর আনুমানিক সিজার মূল্য ধরা হয়েছে প্রায় ৭ লাখ টাকা।
এ ব্যাপারে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধিনায়ক বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
আটককৃত গরুগুলো শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানায় বিজিবি।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৮:৩৭:৩৮ ১৬৩ বার পঠিত | ● আটক ● গরু ● ভারতীয় ● মধ্যনগর ● সীমান্ত