ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » নাসিরনগরে রাতের আঁধারে চা দোকানীকে কুপিয়ে হত্যা

নাসিরনগরে রাতের আঁধারে চা দোকানীকে কুপিয়ে হত্যা


খ.ম.জায়েদ হোসেন,নাসির নগর,(ব্রাহ্মণ বাড়ীয়া)
প্রকাশ: শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫


নাসিরনগরে রাতের আঁধারে চা দোকানীকে কুপিয়ে হত্যা

ব্রাহ্মনবাড়ীয়া: নাসিরনগরে ঘরের দরজায় শিকল দিয়ে পরিবারের সদস্যদের আটকে রেখে ঘরের পাশেই রাতের আঁধারে নির্মমভাবে কুপিয়ে খুন করা হয়েছে এক চা দোকানদারকে । ঘটনাটি ঘটেছে ১৯ সেপ্টেম্বর (শুক্রবার) রাত আনুমানিক ১২.৩০ সময়ে উপজেলার ফান্দাউক ইউনিয়নের আতুকোড়া গ্রামে।

বড়হাটি এলাকায় জনৈক শফিক মিয়ার ছেলে রহমান মিয়া (২৮) চা দোকানদারী করেন গ্রামের সামনে রাস্তার পাশের ঈদগাহ সংলগ্ন সড়ক বাজারে। একটি সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রাত প্রায় ৯.০০ টার দিকে দোকান বন্ধ করে রহমান মিয়া বাড়ি ফিরে গভীর রাত পযন্ত একটি পারিবারিক মিটিং শেষ করে গোষ্টির লোকদের এগিয়ে দিয়ে এসে স্ত্রীকে রাতের খাবার প্রস্তুত করতে বলে বাইরে গেলে বাহির থেকে তার ঘরের শিকল আটকে দেয় দুর্বৃত্তরা।

নিজ ঘরের পাশে রাস্তায় রহমানকে এলোপাতারি কুপিয়ে অচেতন অবস্থায় ফেলে চলে যায় দুস্কৃতিকারীরা । স্ত্রীর ও পরিবারের লোকজনের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে বাড়ির পাশে রাস্তায় তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন । রাতে  নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাসিরনগর থানার তদন্ত কর্মকর্তা তানভির আহমেদ প্রতিবেদককে জানান,” নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।এখনো মামলা হয়নি তদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানা যাবে।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৮:৩২:৩১   ৩০৫ বার পঠিত  | ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা
● চট্টগ্রামে পুলিশের চেকপোস্টে ৯ হাজার ৮০০ ইয়াবাসহ গ্রেপ্তার ১
● নাফ নদীতে ২০ কোটি টাকার ইয়াবার চালান জব্দ করল কোস্ট গার্ড
● যমজ দুই মেয়েকে হত্যার পর বাবার আত্মহত্যা, চিরকুটে শাশুড়িকে দায়ী
● নবীনগর রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন



আর্কাইভ