ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » দুই বছরের সাঁজা এড়াতে ৮ বছর পলাতক,অবশেষে গ্রেপ্তার

দুই বছরের সাঁজা এড়াতে ৮ বছর পলাতক,অবশেষে গ্রেপ্তার


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫


দুই বছরের সাঁজা এড়াতে ৮ বছর পলাতক,অবশেষে গ্রেপ্তার

ঝালকাঠি: কাঁঠালিয়ায় প্রথম স্ত্রীর দায়ের করা নারী নির্যাতন মামলায় দুই বছরের সাঁজাপ্রাপ্ত আসামী রাশেদ চাপরাশীকে গ্রেফতার করেছে পুলিশ। দুই বছরের সাঁজা এড়াতে ৮ বছর পলাতক ছিলেন তিনি। অবশেষে খুলনা শহর থেকে পুলিশের হাতে ধরা।
গত রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় খুলনার লবনচরা এলাকার একটি ভাড়া বাসা থেকে লবনচরা থানা পুলিশের সহায়তায় তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি মংচেনলা।
গ্রেফতারকৃত রাশেদ চাপরাশী (৪৮) উপজেলার মহিষকান্দি গ্রামের মৃত্যু আয়নাল চাপরাশীর ছেলে।
জানাগেছে, ২০১৭ সালে প্রথম স্ত্রী ফাহিমা আক্তারের দায়ের করা নারী ও শিশু নির্যাতন মামলার আসামী ছিল রাশেদ চাপরাশী। ২০২১ সালে ওই মামলায় দুই বছরের সশ্রম কারাদন্ড এবং ২০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ডের আদেশ দেয় আদালত। মামলার থেকে পলাতক ছিল রাশেদ। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যায়ু খুলনা শহরের লবনচরা এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।
থানার ওসি মংচেনলা জানান, দুই বছরের সাঁজাপ্রাপ্ত আসামী রাশেদ চাপরাশীকে খুলনা শহর থেকে গ্রেফতার করা হয়েছে। আজ সোমবার (২২ সেপ্টেম্বর) তাকে কোর্টে চালান করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:১৬:৫৩   ২৭৫ বার পঠিত  |