ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » নাবিক ঐক্যের সভাপতির ছবি এডিট করে অপপ্রচার, থানায় জিডি

নাবিক ঐক্যের সভাপতির ছবি এডিট করে অপপ্রচার, থানায় জিডি


আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫


নাবিক ঐক্যের সভাপতির ছবি এডিট করে অপপ্রচার, থানায় জিডি

ফরিদপুর: আলফাডাঙ্গায় নাবিক ঐক্যে যুবসমাজের সভাপতি হিটলার রহমানের ছবি এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের অভিযোগ উঠেছে। রোববার (২১ সেপ্টেম্বর) ভূক্তভোগী হিটলার রহমান তার বর্তমান কর্মস্থল চট্রগ্রাম জেলার পতেঙ্গা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। হিটলার রহমান আলফাডাঙ্গা পৌরসভার ৬নং ওয়ার্ড কুসুমদি গ্রামের রবিউল হকের ছেলে।
খোঁজ নিয়ে জানা যায়, ২০২৩ সালের ৭ সেপ্টেম্বর রাজবাড়ী পৌর এলাকায় ২১০০ পিস ইয়াবাসহ ওই এলাকার মো. আসিফ মিয়া ওরফে হাসু (৩২) ও মো.ফারুক শেখ (৩৪) নামে দুই মাদক কারবারি গ্রেপ্তার হয়। এরপর ওই বিষয়টি নিয়ে অনলাইন নিউজপোর্টাল ‘ঢাকা পোষ্ট’ সংবাদ প্রচার হয়। কিন্তু সম্প্রতি কে বা কাহারা ঢাকা পোষ্টের সংবাদ থেকে ছবি সংগ্রহ করে হিটলার রহমানের মুখমন্ডল এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালিয়ে তাকে হেয়প্রতিপন্ন করছে।
ভূক্তভোগী হিটলার রহমান জানান, তার বিরুদ্ধে সম্পূর্ণ কাল্পনিক কাহিনি সাজিয়ে একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। পারিবারিক ও সামাজিক ভাবে তার সম্মানের মানহানি করার লক্ষ্যে চক্রটি এ ধরণের নোংরা অপপ্রচারে লিপ্ত হয়েছে। এতে সামাজিক ভাবে তার সম্মান নষ্ট হচ্ছে। এ নোংরা যাহারা করছে তাদের ধিক্কার জানাই।

তিনি এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি আরও বলেন, এসব অপপ্রচারে কেউ বিশ^াস করবেন না। যাহারা এ ধরণের নোংরামি করেছেন তারা সমাজের শত্রু। তারা আমাকে ক্ষেত্রে এমন নোংরা ঘটনা ঘটিয়েছে। আগামীতে অনেকের সম্মান নিয়ে নোংরামি করবে। আসুন আমরা সবাই মিলে এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি।
এ বিষয়ে পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মাদ সুলতান আহসান উদ্দীন বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচার করা হয়েছে বলে হিটলার নামের এক ব্যক্তি থানায় ডিজি করেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:১১:৪১   ৩৬১ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ