![]()
পিরোজপুর: কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির, কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোলায়মান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচএম দ্বীন মোহাম্মদ, উপজেলা প্রকল্প ও বাস্তবায়ন কর্মকর্তা মফিজুর রহমান,উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক হুমায়ুন কবির, ইসলামের শাসনতন্ত্রের সভাপতি মোঃ আলী হোসেন, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ঐক্য কল্যাণ ফ্রন্টের কাউখালী উপজেলা শাখার সদস্য সচিব পল্লব সিকদার, রোঙ্গাকাটি পূজা মন্ডপের প্রতিনিধি পবিত্র মিস্ত্রি প্রমুখ।
এন/ আর
বাংলাদেশ সময়: ২৩:৫২:৪৪ ২৫৭ বার পঠিত | ● উদযাপন ● কাউখালী ● দূর্গাপূজা