ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে প্রস্তুতি সভা

লালমোহনে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে প্রস্তুতি সভা


জাহিদ দুলাল, লালমোহন ( ভোলা )
প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫


লালমোহনে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে প্রস্তুতি সভা

ভোলা: লালমোহন আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৫-এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১ টায় লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

লালমোহন উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ এর সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা মো. খলিলুর রহমান-এর সঞ্চালনায় সভায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুল, লালমোহন থানার ওসি তদন্ত মো. মাসুদ, পৌরসভা বিএনপির সভাপতি মো. সাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান বাবুল পাটওয়ারী, লালমোহন প্রেসক্লাব সভাপতি সোহেল মো. আজিজ শাহিন, লালমোহন বাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক মো. আজাদুর রহমান, লালমোহন উপজেলা পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি নিরব দে, উপজেলার সব ইউনিয়নের পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি-সম্পাদকসহ, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

প্রস্তুতি সভার আলোচনায় বক্তারা বলেন, আগামী ২৭ সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মাধ্যমে দুর্গাপূজা শুরু হয়ে ২ অক্টোবর দশমী পূজার মধ্য দিয়ে শেষ হবে। হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ বছর লালমোহন পৌরসভা ও ইউনিয়নের মোট ১৯ টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব হবে। শারদীয় দুর্গা উৎসব সফল করার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করা হয়। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা থাকলে বা দেখা দিলে সাথে সাথে আইন শৃঙ্খলাবাহিনীকে খবর দেয়ার জন্য বলা হয় এবং পূজা শুরু ও শেষ হওয়া পূজা আইন শৃঙ্খলা বাহিনী প্রত্যেক পূজা শান্তিশৃঙ্খলা রক্ষার্থে নিয়োজিত থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৪৮:৩১   ২৪৫ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ