ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা

লালমোহনে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা


জাহিদ দুলাল, লালমোহন ( ভোলা )
প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫


লালমোহনে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা

ভোলা: লালমোহন মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভাও অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. খলিলুর রহমান এর সঞ্চালনায় এবং লালমোহন উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ-এর সভাপতিত্বে এ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা বক্তব্য রাখেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুল, লালমোহন প্রেসক্লাব সভাপতি সোহেল মো. আজিজ শাহিন, লালমোহন বাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক মো. আজাদুর রহমান প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক ও দুর্নীতি প্রতিরোধ, বিভিন্ন সামাজিক অপরাধের বিষয়ে সার্বিক মনিটরিং আরো জোরদার করা উচিত। এছাড়া আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে কঠোর নিরাপত্তা নিশ্চিতকরণ প্রতিটি দুর্গা মন্দিরে সিসি ক্যামেরা স্থাপন বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সব ধরনের অপরাধীর বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার করার জন্য বলা হয়।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালমোহন থানার ওসি তদন্ত মো. মাসুদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শফিউল্যাহ হাওলাদার, পৌরসভা বিএনপির সভাপতি মো. সাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান বাবুল পাটওয়ারী, উপজেলার সব দপ্তরের কর্মকর্তাসহ আরো অনেকে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৪৪:০৪   ৩২৭ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ