ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
প্রচ্ছদ » ঢাকা » কালীগঞ্জ পৌরসভা শাখা কৃষক দলের কমিটি গঠন

কালীগঞ্জ পৌরসভা শাখা কৃষক দলের কমিটি গঠন


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫


কালীগঞ্জ পৌরসভা শাখা কৃষক দলের কমিটি গঠন

গাজীপুর: জাতীয়তাবাদী কৃষক দলের কালীগঞ্জ পৌরসভা শাখা কমিটির গঠন করা হয়েছে। মো. হায়দার আলী শেখকে সভাপতি মো. নুর আলম সরকারকে সাধারন সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়। গত ২২ সেপ্টেম্বর জাতীয়তাবাদী কৃষক দল গাজীপুর জেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক মো. মাহবুবুর রহমান ও সদস্য সচিব ফকির ইসকান্দার আলম জানুর স্বাক্ষরের মাধ্যমে এই কমিটির অনুমোদন করা হয়।
কমিটিতে সিনিয়র সহ-সভাপতি মো. ইলিয়াছ মিয়া, সহ-সভাপতি বেলায়েত হোসেন, কাজী আমির হোসেন, মো. নুর আলম, রহিম উদ্দিন শেখ। যুগ্ম সম্পাদক আরিফুল ইসলাম ও আশরাফুল আলম অরুণ, সহ-সাধারন সম্পাদক মো. বেলায়েত হোসেন ও মো. দুলাল মিয়া।

সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল্লাহ খান, প্রচার সম্পাদক আবুল কাশেম, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর সিকদার, যোগাযোগ বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক রোকেয়া বেগম, সদস্য আতাউর রহমান, মারুফ দেওয়ান, মো. হারুন মিয়া ও মানিক মোল্লা।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:২০:১১   ৪১৬ বার পঠিত  |