ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » নাসিরনগরে মাদকসেবী যুবকের ৬ মাসের কারাদণ্ড

নাসিরনগরে মাদকসেবী যুবকের ৬ মাসের কারাদণ্ড


খ.ম.জায়েদ হোসেন,নাসির নগর,(ব্রাহ্মণ বাড়ীয়া)
প্রকাশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫


নাসিরনগরে মাদকসেবী যুবকের ৬ মাসের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া: জেলার নাসিরনগরে মাদক সেবনের দায়ে মোহাম্মদ মারজান(৩০) নামের এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ২০০ টাকা জরিমানাও করা হয়।
আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নাসির নগর উপজেলার কুন্ডা ইউনিয়নের নোয়াপাড়ায় অভিযান পরিচালনা করে এ আদেশ দেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিল কবির । দণ্ডাদেশপ্রাপ্ত মোহাম্মদ মারজান কুন্ডা গ্রামের নোয়াপাড়ার রইজ মিয়ার ছেলে। এসময় নাসিরনগর থানার এসআই সুনীল চন্দ্র সূত্রধরসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিল কবির জানান,মারজান মাদক সেবন করে দীর্ঘদিন ধরে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছিল। আজ বিকালে পুলিশসহ তার বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। মাদক সেবনরত অবস্থায় তাকে হাতেনাতে ধরা হয়।

মারজানকে আটকের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ (৫) ধারায় তাকে এ শাস্তি দেওয়া হয়। জনস্বার্থে মাদকবিরোধী অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:২৪:১৮   ৫৩৪ বার পঠিত  | ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ