ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
প্রচ্ছদ » খুলনা » পাইকগাছায় কৃষক দলের কর্মী সভা অনুষ্ঠিত

পাইকগাছায় কৃষক দলের কর্মী সভা অনুষ্ঠিত


পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫


 পাইকগাছায় কৃষক দলের কর্মী সভা অনুষ্ঠিত

খুলনা: পাইকগাছায় জাতীয়তাবাদী কৃষক দলের গদাইপুর ইউনিয়ন শাখার কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে নতুন বাজারে আজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাইকগাছা উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক ও খুলনা -৬ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ডাঃ আব্দুল মজিদ।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, বর্তমান যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্রনেতা আবুল হোসেন,যুগ্ম আহ্বায়ক তুষার কান্তি মন্ডল, জেলা বিএনপির সাবেক সদস্য সাংবাদিক আলাউদ্দীন রাজা।

বক্তব্য রাখেন উপজেলা কৃষক দলের সভাপতি মেছের আলী সানা, সাধারণ সম্পাদক মেম্বার আবুল কাশেম,গদাইপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি প্রভাষক আবু সালেহ মোহাম্মদ ইকবাল, সাবেক সাধারণ সম্পাদক মাষ্টার বাবর আলী গোলদার, বিএনপির সিনিয়র নেতা মেম্বার সরদার আবুল কাশেম , উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সায়েদ আলী বাবলা, যুবদল নেতা শামসুজ্জামান ও আবু হুরায়রা বাদশা প্রমুখ।

 

আফ/আর

বাংলাদেশ সময়: ২০:৪৭:৪৯   ২৬৪ বার পঠিত  |