ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » মাগুরায় চার শতাধিক সনাতন ধর্মাবলম্বীর বিএনপিতে যোগদান

মাগুরায় চার শতাধিক সনাতন ধর্মাবলম্বীর বিএনপিতে যোগদান


স্টাফ রিপোর্টার,( দোহার )
প্রকাশ: বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫


মাগুরায় চার শতাধিক সনাতন ধর্মাবলম্বীর বিএনপিতে যোগদান

খুলনা: মাগুরার শালিখা উপজেলায় (২ আসন) চার শতাধিক সনাতন ধর্মাবলম্বী বিএনপিতে যোগদান করেছেন বলে জানা গেছে। তারা উপজেলার ধনেশ্বরগাতি ইউনিয়নের মান্দেরপাড়া গ্রামের বাসিন্দা। মঙ্গলবার সন্ধ্যায় তারা বিএনপিতে যোগদান করেন।

এলাকাবাসী জানায়, তাদের বিএনপিতে যোগদান অনুষ্ঠানে ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব ও স্থানীয় নেতা রবিউল ইসলাম নয়ন।

বিএনপিতে যোগদানকারীদের উদ্দেশে নয়ন বলেন, ‘আমরা সবাই একে অপরের ভাই। ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা একে অপরের সুখে-দুঃখে পাশে থাকবো। আমরা একসাথে তারেক রহমানের স্বপ্নের গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলবো। বিএনপি কোনো একক গোষ্ঠীর দল নয় এটি সব ধর্ম, সব মানুষের ভালোবাসার দল। আজকের এই দৃশ্য তা আবারও প্রমাণ করল।’

এর আগে নয়ন শালিখা উপজেলার বিভিন্ন মন্দিরে গিয়ে পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং পূজার সময় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। তিনি ঘোষণা দেন, পূজা চলাকালীন প্রতিটি মন্দিরে বিএনপির স্বেচ্ছাসেবী থাকবে, যারা নিরাপত্তা ও সহযোগিতার কাজ করবে। কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না হয়, সে বিষয়ে আমরা সর্বোচ্চ সতর্ক থাকবো। সকলের নিরাপত্তায় বিএনপি পাহারাদার হয়ে পাশে থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:১৪:৪১   ২১৪ বার পঠিত  | ●   ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ