![]()
ফরিদপুর: বিভাগীয় কমিশনার (ঢাকা) শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেছেন, ফরিদপুরের ভাঙ্গার মানুষ অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ হিসেবে পরিচিত। কিন্তু ‘ভাঙ্গায় দুটি ইউনিয়নকে বিচ্ছিন্ন করার প্রতিবাদে আন্দোলনকারীদের শান্তিপূর্ণ কর্মসূচিকে পুঁজি করে সহিংসতা চালিয়েছে ফ্যাসিসদের দোষররা’। ‘ভবিষ্যতে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় ও দুষ্কৃতকারীদের প্রতিহত করতে ভাঙ্গার জনগনকেই প্রথমে এগিয়ে আসতে হবে’।
‘দুষ্কৃতরা সারা বাংলাদেশের সামনে ভাঙ্গার মানুষকে একটি নেগেটিভলি উপস্থাপন করার প্রয়াস করেছে’। ‘এর দায়ভার ভাঙ্গার মানুষকেই নিতে হবে’। যেহেতু আন্দোলনকারীদের দাবিটি আদালতে বিচারাধীন। তাই আদালত যে ভাবে সিদ্ধান্ত দিবেন সেভাবেই বিষয়টি নিস্পত্তি হবে। ‘আমরা প্রত্যাশা করি ভবিষ্যতে এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি ঘটবে না’। ‘আপনারা সবাই মিলে একসাথে থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন’।
বৃহষ্পতিবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১২ টায় উপজেলা পরিষদ কার্যালয় হলরুমে আয়োজিত মতবিনিময় সভার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শরফ উদ্দিন চৌধুরী বলেন, ‘আমরা সহিংসতার ভিডিও ফুটেজে দেখিছি অনেক মাইনর এইজের ছেলে সহিংসতায় সম্পৃক্ত ছিলো’। ‘তাদেরকে এমন সহিংসতায় রাস্তায় কে বা কারা নামিয়েছে সেটাও ক্ষতিয়ে দেখা হচ্ছে’। ‘দুইটি থানায় ও উপজেলার গুরুত্বপূর্ণ দপ্তরে যারা হামলা চালিয়েছে তাদের মধ্যে বাইরের লোকজন ছিলো’। ‘তাই বাইরের কোন দুষ্কৃতকারীকে আপনারা এলাও করবেন না’। ‘যদি দেখেন আপনার এলাকায় অপরিচিত লোকদের আনাগোনা বাড়ছে, আপনারা সাথে সাথেই আইন শৃঙ্খলা বাহিনীর নজরে বিষয়টি নিয়ে আসবেন’। ভবিষ্যতে যে কোন পরিস্থিতির মোকাবেলা করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা প্রস্তুুত রয়েছে’। আসন্ন দূর্গাপূজা উপলক্ষে ভাঙ্গায় যে কোন অপ্রিতকর ঘটনা প্রতিরোধে আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার আহ্বান জানান প্রশাসনের এই কর্মকর্তা।
মতবিনিময় সভার বিশেষ অতিথি ফরিদপুর পুলিশ সুপার আব্দুল জলিল বলেন, দুষ্কৃতকারীদের ছাড় দেওয়ার কোন সুযোগ নাই। ইতোমধ্যে হামলাকারীদের কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে। বাকিদের চিহ্নিত করতে পুলিশ কাজ করছে। আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে মহাসড়কে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য ভাঙ্গাবাসীর প্রতি বিশেষভাবে অনুরোধ জানান তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, ফরিদপুরের অতিরিক্তি জেলা প্রশাসক, সার্বিক সোহরাব হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা) সার্কেল আসিফ ইকবাল, পুলিশ ও প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন, অফিসের স্ট্যাফ ও সাংবাদিক প্রমুখ।
প্রসঙ্গত, ফরিদপুরের-৪ আসনের অধীন ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করে ৪ সেপ্টেম্বর গেজেট প্রকাশ করা হয়। এর প্রতিবাদে ৫ সেপ্টেম্বর থেকে আন্দোলন করে আসছেন স্থানীয় লোকজন। এর মধ্যে আন্দোলনে সহিংসতার জেরে আলগী ইউপি চেয়ারম্যান ম ম সিদ্দিক মিঞাসহ কয়েকজন গ্রেপ্তার করা হয়। এ নিয়ে হাইকোর্টে এক রিটের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের গেজেট কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে ১৬ সেপ্টেম্বর রুল জারি করেন আদালত। ১০ দিনের মধ্যে সেই রুলের জবাব দিতে বলা হয়।
এন/ এন
বাংলাদেশ সময়: ২৩:৫৬:০১ ২৪২ বার পঠিত | ● কমিশনার ● ফরিদপুর ● বিভাগীয় ● ভাঙ্গা