![]()
কুড়িগ্রাম: ২০২৪ সনের ৫আগষ্টের পর পুলিশ সম্পর্কে জনসাধারণের মাঝে বেশিরভাগ ক্ষেত্রে নেতিবাচক চিন্তা-ভাবনা চলে আসলেও এবারে রাজারহাট থানায় ঘটেছে ব্যতিক্রম ঘটনা। ওসি’র বদলি প্রত্যাহার করে তাকে পূনর্বহালের দাবিতে রাজারহাটের সর্বস্তরের জনগনের ব্যানারে মানব বন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজারহাট বাজারের পুরাতন সোনালী ব্যাংক চত্ত্বরে এই মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
জানা যায়,গত দু’মাস পূর্বে রাজারহাট থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন নাজমুল আলম। যোগদানের পর থেকেই তিনি মাদক,জুয়া ও সন্ত্রাস প্রতিরোধে সচেতনতা তৈরি করতে ইউনিয়ন পর্যায়ে সভা-সমাবেশ করে আসছেন। এছাড়া আইন বিরোধি নানা কর্মকান্ড সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষে তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও জুমার দিন মসজিদ সমূহে সচেতনতা মূলক আলোচনা সভা করে মাত্র ২মাসের মধ্যেই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। এছাড়া মাদক কারবারি ও জুয়াড়ি গ্রেফতারে জোড়ালো অভিযান অব্যাহত রাখেন।
এরই মধ্যে বুধবার রাতে কুড়িগ্রাম পুলিশ সুপারের নির্দেশে তাকে প্রত্যাহার করা হয়। বৃহস্পতিবার সকালে তার প্রত্যাহারের খবর জানাজানির পর জনমনে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ওসি’র প্রত্যাহার ও পূণর্বহালের দাবিতে শতশত ফেসবুক আইডি’তে পোষ্ট ভাইরাল হয়। এছাড়া ব্যাপক সমালোচনা দেখা দেয়।
পরে ওসি নাজমুল আলমের প্রত্যাহার আদেশ বাতিল ও তাকে রাজারহাট থানায় পূণর্বহালের দাবিতে মানব বন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করেন।
এসময় সাইয়েদুর রহমান শাওন এর উপস্থাপনায় বক্তব্য দেন,সিনিয়র প্রধান শিক্ষক গোলজার হোসেন,মকবুল হোসেন,প্রভাষক ও সাংবাদিক আসাদুজ্জামান আসাদ,কুড়িগ্রাম জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাবু,উপজেলা যুবদল আহবায়ক আব্দুল কুদ্দুস,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আনিছুর রহমান লিটন,উপজেলা ছাত্রদল আহবায়ক রুবেল পাঠোয়ারী,উপজেলা ছাত্রশিবির সভাপতি সুজন মিয়া,উপজেলা এনসিপি’র সহকারি সমন্বয়ক রাশেদুল ইসলাম,বৈষম্য বিরোধি ছাত্র আন্দোলনের সাবেক আহবায়ক তোফায়েল আহমেদ,সাংবাদিক প্রহলাদ মন্ডল সৈকত,সেকেন্দার লিমন,সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জমায়েত হোসেন খোকন সহ অনেকে।
এন/ আর
বাংলাদেশ সময়: ০:৪০:৫১ ৫০৬ বার পঠিত | ● ওসি ● থানা ● মানবন্ধন ● রাজারহাট