ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল

পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল


জেলা প্রতিনিধি ( পিরোজপুর )
প্রকাশ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫


পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল

পিরোজপুর: বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলা শাখার উদ্যোগে নাজিরপুর উপজেলা পরিষদের গেটের সামনে রাস্তায় পিয়ার পদ্ধতি ও জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন এবং ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলা আমীর মাওলানা আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও সেক্রেটারী কাজী মোসলেহ্ উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বায়তুল মাল সম্পাদক মাওলানা আবু দাউদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী হাফেজ ইমরান হোসাইন, উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা হাবিবুল্লাহ বেলালী, নাজিরপুর সদর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি প্রভাষক আল আমিন খান, উপজেলা শিবির সভাপতি মোঃ আবু হানিফ ও ইসরাফিল হাওলাদার প্রমূখ।

এ সময়ে বক্তারা বলেন, যারা ভোটে ৩৩% ৪৮% জনসমর্থন নিয়ে প্রায় শতভাগ ক্ষমতা চর্চা করার মতো অনৈতিক সুবিধা চায় তারাই পিআর এর বিরোধীতা করে। যারা ৫৪ বছরের ক্ষতিকর পুরোনো বন্দোবস্তের ধারাবাহিকতা রক্ষা করতে চায় তারাই পিআর এর বিপক্ষে বলে। যারা চাঁদাবাজী, সন্ত্রাস ও পেশি শক্তির অশুভ রাজনীতির পঙ্কিলতায় দেশকে নিমজ্জিত রাখতে চায়, দেশের সম্পদ বিদেশে পাচারে সিদ্ধহস্ত- তারাই পিআর এর বিপক্ষে কথা বলে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৫৮:৪৬   ২৩১ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ