![]()
পটুয়াখালী: শহরকে সুন্দর রাখি, নিরাপদ জীবন গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাউফল উপজেলা ছাত্রদল বাউফল পৌরশহরে পরিস্কার-পরিছন্নতা কর্মসুচি পালন করেছে। এতে পৌরবাসীর মধ্যে বেশ প্রশংসা কুড়িয়েছে। ছাত্রদল সমাজে সেবায় অন্যান্য এক নাম।
জানাগেছে,বাউফল সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আবু জাফর,সম্রাট, সহ সভাপতি বাউফল সরকারি ডিগ্রি কলেজ শাখা, মোঃ রিয়াজ, সহসভাপতি বাউফল সরকারি ডিগ্রি কলেজ শাখা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাগর,পৌরছাত্রদল নেতা মাসুম,আবু,রাকিব, তানভীরের নেতৃত্বে গত কয়েকদিন ধরে বাউফল পৌরশহরের বিভিন্ন সড়কের পাশে থাকা হোটেল,রেস্টুরেন্ট,চায়ের দোকানের পাশে থাকা,পলিথিন,কাগজ,সহ নানা আবর্জনা পরে পরিবেশ নষ্ট করছে। এসব ময়লা জমে মশা,মাছি,পোকা জন্মে মানব দেহে রোগ-জীবাণু ছড়াচ্ছে। এতে নানা জটিলরোগের সৃষ্টি হচ্ছে। এ জটিল রোগব্যাধি থেকে মুক্তি থাকতে পরিস্কার পরিছন্নতার বিকল্প নেই।
এ বিষয়ে পৌরশহরের চা দোকানী মজিবর বলেন,এ্যাগোমত মোগো পাড়ার সকল ছেলে যদি এমনভাবে পরিস্কার করে। তাইলে আর মশা,মাছি ভ্যান ভ্যান করেনা। আবুল নামের এক মুদি দোকানি বলেন,সব ছাত্ররা যদি এমন হয়,তাহলে সমাজ ব্যাধি কমবে।প্রবীণ সাংবাদিক ও বাউফল ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সিনিয়র প্রভাষক এবং ইত্তেফাকের সাংবাদিক সাবেক সভাপতি আমিরুল ইসলাম ধন্যবাদ জানিয়ে বলেন,নিঃসন্দেহে এটা একটি সমাজিক স্বাস্থ্য সুরক্ষার উদ্যোগ। এটা যেন থেমে না যায়।
এদিকে বাউফল উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মুজাহিদ (৩৮) একঝাঁক নেতাকর্মী নিয়ে জনবহুল সড়কের খানাখন্দ মেরামত করে স্থানীয়দের মধ্য বেশ আলোড়ন সৃষ্টি করেছে। দীর্ঘ দিন ধরে বাউফল ইউনিয়নের,কাঁচা,পাকা সড়ক দিয়ে গ্রামের থেকে সদর মুখী মানুষের নানা দূর্ভোগ পোহাতে হচ্ছে। স্কুল,কলেজ,মাদ্রাসা গমনোপযোগী শিক্ষার্থীদের কষ্টের সীনা ছিলনা।কিন্তু দীর্ঘ ছয়মাস ধরে পুল,সাঁকো,ও সড়কের মেরামত করে জনমনে স্থান করে নিয়েছেন তিনি।
অলিপুরা গ্রামের হোসেন আলী (৫৬) বলেন,মুজাহিদ ভালো কাজ করছেন।এর আগে জনপ্রতি নিধি ছিল,নারীদের তালাক,শালিস,জড়িমানা নিয়েই ব্যস্ত ছিল। ছোট খাটো কাজ জনপ্রতিনিধির দায়িত্ব। বিলবিলাসের অটোরিকশা চালন,কালামের ভাষ্য,মোর এই রিস্কাডায় চালাইয়া পাঁচজন মানুষের খাওন যোগার করি,।বাড়ি গোনে যাত্রী নিয়া বিলবিলাস যাই ৪০ টাকায়। মুই রোজ কামাই করি ৪শ-৫শ টাকা, হ্যা রাস্তার ভাঙ্গায় পরে স্পোক কেটে খরচা হয়,১৫০ টাকা। পোলাপান লইয়া কি খাই। এ্যাহন রাস্তাডার গর্তে ইট, বালু দিয়া দেছে। হ্যাতে এহন চলতে পারি।
পশ্চিম যৌতার আলমগীর ও মস্তফা জানান,সদর বাউফলের প্রাণ এ ইউনিয়নটি। কিছু অংশ পৌরসভার। কিন্তু বিগত সরকারের আমলে পাকা সড়ক হলেও দীর্ঘ দিনে সংস্কার না হওয়ায়,এ গ্রামের মানুষ নানা ভোগান্তি পরে। কাঁচা পাকা সড়ক মারিয়ে শহরে, স্কুল,কলেজে যায় এ এলাকার মানুষ নিত্যপ্রয়োজনে।
সড়ক দিয়ে চলা যায়না।কিন্তু বর্তমানে বেশকিছু কাঁচা,পাকা সড়কের খানাখন্দ নিজ উদ্যোগে স্বেচ্ছাশ্রমে মোগো যাতায়াত ব্যবস্থা এখন চলে। মোরা ভাত,ডাইল,গম,টন চাইনা। আমরা সামাজিক নিরাপত্তা ও যোগাযোগ ভালো চাই। এ বিষয়ে মুজাহিদুল ইসলাম মুন্সি বলেন,জনস্বার্থে রাজনীতি, নিজের স্বার্থে নয়।তাই এলাকার মানুষ কস্ট করলে, তাদের কোন উপকারে আসলেই আমার ভালো লাগে। এটা কোন অর্থের বিনিময় নয়,মানুষকে ভালো বাসলেই,তাঁর ছোয়া পাওয়া যায়। মানুষের পাশা দাড়াতে পারলে নিজেকে খুশি মনে করি।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৯:৩৩:০২ ১০৭ বার পঠিত | ● ছাত্রদল ● বাউফল ● সমাজ ● সুরক্ষা