ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » চাটমোহরে ভেলা বাইচ প্রতিযোগিতা

চাটমোহরে ভেলা বাইচ প্রতিযোগিতা


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫


চাটমোহরে ভেলা বাইচ প্রতিযোগিতা

পাবনা: নৌকা বাইচের আদলে চাটমোহরে কলার গাছ দিয়ে তৈরি ভেলা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের ন্যায় বৃহস্পতিবার বিকেলে উপজেলার পার্শ্বডাঙ্গা উনিয়নের কামারবিলে দুইদিন ব্যাপি ব্যতিক্রমী এই ৮ম ভেলা বাইচ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়। মহেলা গ্রামবাসীর আয়োজনে এই প্রতিযোগিতা দেখতে হাজার হাজার নারী পুরুষ, শিশু-কিশোরদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

প্রতিযোগিতায় মোট ১৪টি দল অংশগ্রহণ করে। এতে প্রথম হয়, পাবনার সাপ ডেঙ্গা, দ্বিতীয় হয় হেংলী বুদ পাড়া ও তৃতীয় হয় মহেলা গ্রামের মামা-ভাগনি ভেলা। পরে সন্ধ্যায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আনোয়ার পারভেজ মধুর সভাপতিত্বে ভেলা বাইচ প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন, সাবেক এমপি কেএম আনোয়ারুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান লেবু, পার্শ্বডাঙ্গা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মাসুম রানা, পাশর্^ডাঙ্গা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রাসেল কবির, আয়োজক কমিটির সদস্য, সাগর হোসেন, সোহেল রানা, নাঈম হোসেন প্রমুখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৩৮:৫৬   ১৮১ বার পঠিত  | ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● সিরাজগঞ্জ বিএনপি কার্যালয়ে ছাত্রলীগের ব্যানার, বিএনপির দাবি ‘চোরের কারবার’
● নাটোরে ঢাকা-পঞ্চগড় রেললাইনে আগুন দেওয়ার অভিযোগ
● সুজানগরে ভুয়া চক্ষু চিকিৎসকসহ দুজনের ৪ মাসের কারাদণ্ড
● আদালতের নিষেধাজ্ঞার মধ্যেই বসতভিটা দখলের চেষ্টার অভিযোগ
● সুজানগরে চার ফসলের আবাদ বাড়াতে বিনামূল্যে বীজ-সার বিতরণ



আর্কাইভ