ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » চাটমোহরে অর্ধশতাধিক বিএনপিকর্মী জামায়াতে যোগদান

চাটমোহরে অর্ধশতাধিক বিএনপিকর্মী জামায়াতে যোগদান


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫


চাটমোহরে অর্ধশতাধিক বিএনপিকর্মী জামায়াতে যোগদান

পাবনা: চাটমোহরে বিএনপি থেকে অর্ধশতাধিক কর্মী সমর্থক জামায়াত ইসলামে যোগদান করেছেন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যার পরে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের মাঝগ্রামে আনুষ্ঠানিক ভাবে যোগদান করেন সেখানকার স্থানীয় বিএনপি পন্থী কর্মী সমর্থকরা। সদ্য যোগদানকারীদের মালা পড়িয়ে বরণ করে নেয় জামায়াত নেতৃবৃন্দ।

জামায়াত ইসলামী বাংলাদেশ মূলগ্রাম ইউনিয়ন শাখার সভাপতি মো. হোসাইন আহম্মেদ এর সভাপতিত্বে উক্ত যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাবনা-৩ আসনের জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আলী আজগর।

এসময় সেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াত ইসলামী চাটমোহর উপজেলা শাখার সভাপতি মও. আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, জামায়াত ইসলামী চাটমোহর পৌর শাখার সভাপতি মো. সোলায়মান হোসেন, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, খেলাফত মজলিসের সভাপতি মুফতি মফিজ উদ্দিন, যুব ও ক্রীড়া বিভাগের উপজেলা শাখার সদস্য ওলিউল্লাহ সরকার প্রমূখ।

চাটমোহর উপজেলা জামায়াতের আমীর মওলানা আব্দুল হামিদ বলেন, জামায়াতের ইসলামীর রাজনৈতিক আদর্শে অনুপ্রাণিত হয়ে মাদক, সন্ত্রাস, ঘুষ, দুর্নীতির বিরুদ্ধে এবং ইসলামী আইন ও শাসন ব্যবস্থা কায়েমের লক্ষ্যে বিএনপি থেকে প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪৪:৩০   ৪৪০ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ