![]()
কুষ্টিয়া: ভেড়ামারা বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগ শুক্রবার বাদ আছর বিক্ষোভ মিছিলটি চৈতন্য মোড় থেকে মিছিল শেষে বাসস্ট্যান্ড চত্বরে সমাবেশে মিলিত হয়। প্রচুর নেতা কর্মীদের উপস্থিতিতে শহরে আলোড়ন উঠে।ভেড়ামারা উপজেলা জামায়াতের আমির মোঃ জালাল উদ্দিন সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া ২-(ভেড়ামারা, মিরপুর) আসনের নামিনি মোঃ আব্দুল গফুর, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডঃ মোঃ নুরুল আমিন জসিম, জেলা প্রশিক্ষণ সেক্রেটারি ,উপজেলা জামায়াতের সেক্রেটারী মোঃ শফিকুল ইসলাম সহ প্রমূখ। সমাবেশে বক্তারা জানান, দেশের জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে জামায়াত ঘোষিত ৫ দফা দাবি একটি সময়োপযোগী কর্মসূচি। এই দাবি আদায়ের জন্য আন্দোলন আরো বেগবান করা হবে।
জামায়াতে ইসলামীর ঘোষিত ৫ দফা দাবি নিচে তুলে ধরা হলো:১. জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা। ২. আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা। ৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। ৪. ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা। ৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
এন/ আর
বাংলাদেশ সময়: ২৩:০২:৪৬ ৩০৭ বার পঠিত | ● জামায়াত ● বিক্ষোভ ● ভেড়ামারা ● সমাবেশ