ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » চোর-ডাকাতদের আর আমরা ক্ষমতায় দেখতে চাই না:ফয়জুল করীম

চোর-ডাকাতদের আর আমরা ক্ষমতায় দেখতে চাই না:ফয়জুল করীম


সাইফুল ইসলাম,সালথা ( ফরিদপুর )
প্রকাশ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫


চোর-ডাকাতদের আর আমরা ক্ষমতায় দেখতে চাই না:ফয়জুল করীম

ফরিদপুর: বাংলাদেশ ইসলামী আন্দোলনের নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, ধর্ষণ, চুরি-লুটপাট ও চাঁদাবাজি, এর নাম রাজনীতি না। এটা জুলুম ও ডাকাতি তন্ত্র। এটা একটা রাস্ট্রতন্ত্র হতে পারে না। আজকে ৫৩ বছর যারা ক্ষমতায় ছিল, তারা জুলুম-অত্যাচার ও অবিচার করেছে। দেশের সম্পদ লুটপাট করেছে। ২৮ লক্ষ কোটি টাকা পাচার করেছে। রাস্ট্রের প্রতিটি খাতকে ধ্বংস করে ফেলেছে।

পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুরের সালথা উপজেলা সদরে সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্থানীয় ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার নেই মানে প্রধান বিচার প্রতিও নেই। ডিজিএফআই-এনএসআই প্রধানও নেই। পুলিশের আইজিও নেই। এমনকি বায়তুল মোকারম মসজিদের ইমামও নেই। এর নাম কি রাস্ট্র? এটাকে রাস্ট্র বলা যায় না। রাস্ট্রের একটা কুকুরও যদি না খেয়ে মারা যায়, তাহলে সরকারকে জবাব দিতে হবে। এর নামই রাস্ট্র।

আওয়ামী লীগ-বিএনপির কড়া সমালোচনা করে ফয়জুল করীম বলেন, বহু দলের শাসন আমরা দেখেছি। আওয়ামী লীগ-বিএনপির শাসন আমরা দেখেছি। আয়ুব খান, শেখ মজিবর রহমান ও জিয়াউর রহমানের শাসন দেখেছি। কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন দেখি নাই। আগে একদল চাঁদাবাজি করেছে, এখন আরেক দল করছে। আগে একদল ধর্ষণ করেছে, এখন আরেক দল করে। শুধু হাতের পরিবর্তন হয়েছে, চেহারার পরিবর্তন হয়নি।

তিনি বলেন, চোর-ডাকাতদের আর আমরা ক্ষমতায় দেখতে চাই না। তাই শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। চোরের বদলে চোর ক্ষমতায় আনলে হবে না। ডাকাতের পরিবর্তে ডাকাত আনলে হবে না। পরিবর্তন আনতে হলে, ইসলামী দলকে ক্ষমতায় আনতে হবে।

নির্বাচন কমিশনের সমালোচনা করে তিনি বলেন, নির্বাচন কমিশন বলেন, পিআর পদ্ধতি সংবিধানে নেই। আমি বলবো আপনি নিজেও সংবিধান নেই। কারণ সংবিধানে আছে সরকার পরিবর্তন হওয়ার পর তিন মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। সেই নির্বাচনে সিদ্ধান্ত হবে কে প্রধানমন্ত্রী হবেন। তারপর তারা পদ নিয়োগ দিবেন। নির্বাচন কমিশনকে প্রশ্ন রেখে তিনি বলেন, আপনি নিয়োগ হয়েছেন কবে? আপনি তো সংবিধান ফেল হওয়ার তিন মাস পর নিয়োগ হয়েছেন। এটা তো সংবিধানের মধ্যে নেই। অথচ আপনি সংবিধানের কথা বলছেন।

বাংলাদেশের আদালত ও বিচারকদের কড়া সমালোচনা করে ফয়জুল করীম বলেন, আজকে আদালতগুলোর অবস্থা খুবই খারাপ। যে যখন ক্ষমতায় আসে, বিচারকরা তার দিকে তাকিয়ে রায় দেয়। এটা আদালত হতে পারে না। এর নাম বিচারক না। যদি আপনি সরকারি দলে থাকেন, তাহলে হাজারো খুন করে পার পেয়ে যাবেন। খোলা আকাশের নীচে ঘুরে বেড়াবেন। আর যদি সরকারি দলে না থাকেন, তাহলে আপনি নির্দোষ হলেও আপনাকে জেলখানায় ধুকে ধুকে মরতে হবে।

ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হাফেজ মুহাম্মাদ মোস্তফা কামালের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ফরিদপুর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মোস্তফা কামাল ফরিদপুরী, শাকপালদিয়া মাদরাসার মুহতামিম মাওলানা লিয়াকত আলী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল ফজল মুরাদ প্রমূখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:০৮:৫৪   ১৮২ বার পঠিত  |         







ঢাকা থেকে আরও...


কালীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা
মধুখালীতে গাঁজাসহ ‘হাতকাটা রাজিব’ গ্রেপ্তার
সদরপুরে নারী দিবস উপলক্ষে আলোচনা সভা
দোহারে ইট ভাটায় পুড়ছে কৃষকের স্বপ্ন, কাটছে ফসলী জমি
ভূঞাপুরে জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে প্রার্থীতা ঘোষণা করলেন সেলিনা



আর্কাইভ