ঢাকা    শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কাউখালীতে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে ভরতকাঠি চ্যাম্পিয়ন রসুলপুর ইউপি নির্বাচনে ইসলামী আন্দোলনের চেয়ারম্যান প্রার্থী সালাউদ্দিন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ঢাকা-রংপুরে জামায়াত জোটের লংমার্চ সিন্দুল্যা ব্যাপ্টিস্ট চার্চে খ্রিস্টানদের দিনব্যাপী আত্মিক উদ্দীপনা সভা মানিকগঞ্জে প্রবাসফেরত ব্যক্তি, স্ত্রী ও শিশুকন্যার মরদেহ উদ্ধার দুমকিতে ইউপি সদস্য বারেককে নির্যাতনের অভিযোগে মানববন্ধন পবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা গলাচিপায় গণঅধিকার পরিষদের কার্যালয় নির্মাণ ঘিরে সংঘর্ষে আহত ১৫ দুমকিতে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের হামলায় মাহিন্দ্রাচালক আহত কয়রায় ব্যবসায়ীর বাড়ি থেকে ৩৭ লাখ টাকার নগদ ও স্বর্ণালংকার চুরি


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » ঘরে ঘরে গিয়ে ধানের শীষে ভোট চাইতে বললেন আবু আশফাক

ঘরে ঘরে গিয়ে ধানের শীষে ভোট চাইতে বললেন আবু আশফাক


মাহবুবুর রহমান টিপু, ( দোহার )
প্রকাশ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫


ঘরে ঘরে গিয়ে ধানের শীষে ভোট চাইতে বললেন আবু আশফাক

ঢাকা: নির্বাচনের অপেক্ষা না করে এখন থেকেই নেতা কর্মীদের ঘরে ঘরে গিয়ে ভোট চাইতে বললেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। আজ শুক্রবার বিকালে চুড়াইন ইউনিয়নে নতুন সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্য নবায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবু আশফাক আরও বলেন, মা বোনেরা অনেক নরম হৃদয়ের অধিকারী তারা কাউকে কথা দিলে কথা রাখেন। তাই তাদের কাছে সবার আগে গিয়ে আমাদের ধানের শীষ প্রতিকে ভোট চাইতে হবে। তারা যেনো ধানের শীষে ভোট দিবেন বিষয়টি নিশ্চিত করতে হবে।বিগত দিনে আপনাদের কাছে আসতে পারিনি ফ্যাসিষ্ট হাসিনা সরকারের কারনে। এখন দেশে গনতন্ত্র ফিরেছে, ইনশাআল্লাহ আপনারা আমাকে যেকোন সময় ডাকলেই পাবেন।

জেলা বিএনপির সভাপতি আরও বলেন, নির্বাচন আসলে অনেক বসন্তের কোকিল আসে, নির্বাচন গেলে তাদের আর খোঁজ থাকে না। আপনারা তাদের থেকে সাবধান। তাদের মিষ্টি মুখের কথায় গলে যাবেন না। তাদের মুখে মধু অন্তরে বিষ।

এসময় চুড়াইন ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী ইউসুফ আলী খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু সাইদের সঞ্চালনায়, নবাবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সালাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ আল মামুন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, দপ্তর সম্পাদক খন্দকার মাহমুদ আরশিন, চুড়াইন ইউনিয়ন বিএনপির প্যানেল চেয়ারম্যান মাহবুর রহমান লিটন, যুবদল নেতা রাশেদ কামাল, বিএনপি নেতা তোফাজ্জল হোসেন, মঞ্জুরুল ইসলাম, শামীম রেজা সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:১৩:০৩   ৩৮৮ বার পঠিত  |         







ঢাকা থেকে আরও...


মানিকগঞ্জে প্রবাসফেরত ব্যক্তি, স্ত্রী ও শিশুকন্যার মরদেহ উদ্ধার
আড়াইহাজারের ছয় জলাশয়ে ২৩৩ কেজি মাছের পোনা অবমুক্ত
দোহারে ভেজাল দুধ বিক্রির দায়ে ৯ জনকে অর্থদণ্ড
বনশ্রীতে দুই বাসের চাপায় মাইলস্টোনের শিক্ষিকা নিহত
সিংগাইরের কামুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হাজিরা খাতায় জাল স্বাক্ষরের অভিযোগ



আর্কাইভ