ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » মনপুরায় ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল

মনপুরায় ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল


মনপুরা ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫


মনপুরায় ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল

ভোলা: মনপুরায় জুলাই সনদের ভিত্তিতে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য ৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কেন্দ্রীয় কমিটির পূর্বসিদ্ধান্ত অনুযায়ী এ বিক্ষোভ ও গণমিছিলের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনপুরা উপজেলা শাখা।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৫টায় উপজেলার হাজীর হাট বাজারে জামায়াত’র কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ শেষে গনমিছিল করা হয়।

জামায়াতে ইসলামীর উপজেলা আমীর মাওলানা মোঃ আমীমুল ইহসান জসিম’র সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মনপুরা উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির, জেলা সূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা হাফেজ রফিকুল ইসলাম।

সমাবেশে বক্তারা জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন দাবি, জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি, ফ্যাসিস্ট সরকারের গণহত্যা ও দুর্নীতির বিচার করা এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানান।

এসময় বক্তারা আরও বলেন, এই পাঁচ দফা দাবি বাস্তবায়িত না হলে জুলাইয়ের শহীদদের রক্তের সাথে বেঈমানি করা হবে। পিআর পদ্ধতিতে ইলেকশন হলে সংসদে সকল দলের অংশগ্রহণ নিশ্চিত হবে তখন ফ্যাসিবাদ কায়েম হবার সুযোগ থাকবে না।

বিক্ষোভ সমাবেশ শেষে জামায়াতে ইসলামীর উপজেলা কার্যালয়ের সামনে থেকে এক গণমিছিল বের হয়। বিপুল সংখ্যক সেতাকর্মি ও সমর্থকদের অংশগ্রহনে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে দলিয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মোঃ আলাউদ্দিন ফরাজি, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ জামাল উদ্দিন, ১ নং মনপুরা ইউনিয়ন আমির মাওলানা শাহ ইমরান চৌধুরী, হাজির হাট ইউনিয়ন আমির হাফেজ মাওলানা জামাল উদ্দিন, সূরা ও কর্মপরিষদ সদস্য মতিউর রহমান নিজামি, শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মাওলানা মোঃ ইউনুস, কলাতলি ইউনিয়ন আমির মোঃ জসিম উদ্দিনসহ জামায়াত’র বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:১৭:০৩   ১৭৬ বার পঠিত  |