ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
প্রচ্ছদ » চট্রগ্রাম » নাসিরনগর থানার নতুন ওসির যোগদান

নাসিরনগর থানার নতুন ওসির যোগদান


খ.ম.জায়েদ হোসেন,নাসির নগর,(ব্রাহ্মণ বাড়ীয়া)
প্রকাশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫


নাসিরনগর থানার নতুন ওসির যোগদান

ব্রাহ্মণবাড়িয়া: লাইনওয়ার নিরন্ত্র পুলিশ পরিদর্শক মাকছুদ আহাম্মদ (বিপি-৮২১১১৩৪৫১২) নাসিরনগর থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন।

রোববার(২৮ সেপ্টেম্বর) তারিখে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার এহতেশামুল হক স্বাক্ষরিত অফিস আদেশে তাঁকে পদায়ন করা হয়। পরদিন ২৯ সেপ্টেম্বর ২০২৫ তিনি নাসিরনগর থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন।

স্থানীয় সাংবাতিকদের সাথে মতবিনিময়কালে মাকছুদ আহান্মদ বলেন, “ঐতিহ্যবাহী জনপদ নাসিরনগর বহু দেশ ও বিশ্ববরেণ্য মনীষীর জন্মস্থান। এ অঞ্চলে প্রাচীনকাল থেকেই সাম্প্রদায়িক সম্প্রীতির সুনাম রয়েছে। চলমান দুর্গাপূজায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় নাসিরনগরের পুলিশ প্রশাসন মাঠে আছে। আশা করি আমরা সবাই মিলে একটি ভয়হীন, শান্তিপূর্ণ নাসিরনগর গড়ে তুলতে পারবো ইনশাআল্লাহ।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৩৬:১৩   ৩২৫ বার পঠিত  |