ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » নবীনগরে পুলিশ হেফাজতে আসামীর মৃত্যু

নবীনগরে পুলিশ হেফাজতে আসামীর মৃত্যু


মাহাবুব আলম লিটন,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫


নবীনগরে পুলিশ হেফাজতে আসামীর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া: নবীনগর উপজেলার সলিমগঞ্জ পুলিশ ফাঁড়িতে পুলিশ হেফাজতে থাকা আব্দুল্লাহ (২৭) নামে এক আসামির মৃত্যু হয়েছে। মৃত আব্দুল্লাহ বাঞ্ছারামপুর উপজেলার তেজখালি ইউনিয়নের বাহেরচর গ্রামের আবুল হোসেন ছেলে।
স্থানীয় সূত্র থেকে জানাযায়- গত শনিবার (২৭/০৯) সন্ধ্যায় উপজেলা সেলিমগঞ্জ বড়াইল গ্রামে টাকা চুরি করার সময় জনতার হাতে আটক হয় আব্দুল্লাহ । গ্রামবাসী নির্মমভাবে নির্যাতন করে এবং পরে তাকে সেলিমগঞ্জ পুলিশ ফাঁড়ির পুলিশের হাতে তুলে দেয়া হয়।ফাঁড়িতে নিয়ে আরও অমানবিক নির্যাতন চালানো হয়।

রাতে ফাঁড়িতে তাকে জিজ্ঞাসাবাদের সময় নির্যাতন চালানো হয়। পরের দিন রোববার ( ২৮/০৯)বিকেলে অসুস্থ হয়ে পড়লে ফাড়িঁর পুলিশ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে তাকে পাঠায়। রাতে কর্তব্যরত চিকিৎসকতাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ছোট ভাই সাকিল মিয়া বাদী হয়ে (২৯সেপ্টেম্বর) নবীনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ছলিমগঞ্জ ফাঁড়ির ইনচার্জ মো. মহিউদ্দিন,তবি মিয়া,আলামিন,আয়নাল হক সহ চারজনের নাম উল্লেখ করে আরও ২০–২৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

আব্দুল্লাহর মৃত্যুর পর স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে আজ (২৯ সেপ্টেম্বর) সকালে সলিমগঞ্জ ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ ও মানববন্ধন করে । উত্তেজনা বাড়তে থাকায় প্রশাসন ফাঁড়িটি বন্ধ করে দেয় এবং সেনা মোতায়েন করতে দেখা যায়।

স্থানীয়দের অভিযোগ- নির্যাতনের ফলে তার মৃত্যু হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ক্ষোভ বিরাজ করছে। ময়না তদন্তের জন্য লাশ ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

গতকাল সোমবার (২৯/০৯)নবীনগর থানার গিয়ে অফিসার ইনচার্জ শাহিনুর রহমান কে তার থানার অফিসে পাওয়া যায়নি সরকারি মোবাইলটা বন্ধ। এসপি সার্কেল পিয়াস বসাক এর সাথে যোগাযোগের চেষ্টা তাদের সরকারী মোবাইল নাম্বারটি বন্ধ পাওয়া যায় ফলে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। খুদেবার্তা পাঠালেও কোন জবাব দেননি।

নবীনগর সলিমগঞ্জ ফাঁড়ির ইনচার্জ মহিম উদ্দিন বলেন,চুরি করার অপরাধে জনসাধারণ গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানোর আগেই সে মৃত্যুবরণ করে।

আব্দুল্লাহর মা জোসনা বেগম বলেন- “আমার ছেলে অপরাধী হলে আইনের মাধ্যমে শাস্তি দিত, এ ভাবে জীবন দিতে হবে কেন” ? পরিবারের দাবি, তার হাতের নখ গ্লাস দিয়ে উপড়ে ফেলা হয়, কপালের চামড়া ছুলে দেওয়া হয়।পুলিশের হেফাজতে আমার ছেলের মৃত্যুর বিচার চাই।

স্থানীয় ব্যবসায়ী আজিমুদ্দিন বলেন, পুলিশ হেফাজতে কোনো মৃত্যু হলে তা শুধু একটি পরিবারকেই শোকাহত করে না পুরো সমাজকে প্রশ্নের মুখে ফেলে। পুলিশি নির্যাতনের ফলে তার মৃত্যু হয়েছে। এলাকাবাসীর প্রত্যাশা স্বচ্ছ তদন্তের মাধ্যমে মৃত্যুর সঠিক কারণ দ্রুত উদঘাটন করা।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার এহতেশামুল হক জানান,লাশ ময়না তোদের জন্য মর্গে পাঠানো হয়েছে, গুরুত্ব সহকারে ঘটনা তদন্ত চলছে। জেলা পুলিশের পক্ষ থেকে এর বেশী আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:২৮:৪২   ১৫৩ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ