ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
প্রচ্ছদ » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ঈশ্বরগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ


ঈশ্বরগঞ্জ,(ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫


ঈশ্বরগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ময়মনসিংহ: ঈশ্বরগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বসতবাড়ি এবং মাঠে চাষযোগ্য আগাম শীতকালীন শাকসবজির (ইনব্রিড ও হাইব্রিড) বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান।

প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে উপজেলার বিভিন্ন ইউনিয়নের মোট ৬৬০ জন কৃষকের মাঝে লাউ, বেগুন, শসা, মিষ্টি কুমড়া এবং বসতবাড়িতে চাষযোগ্য সবজির বীজ ও সার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা রিপা রানী চৌহান। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার আবদুল ওয়াহেদ খান, কৃষি সম্প্রসারণ অফিসার তানিয়া তাসনিম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ্জোহরা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম এবং বিভিন্ন ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তাসহ কৃষকবৃন্দ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৪৬:৪০   ২৬৫ বার পঠিত  |