ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » সদরপুর হাসপাতালে মিলছেনা জলাতঙ্ক টিকা, সেবা বঞ্চিত মানুষ

সদরপুর হাসপাতালে মিলছেনা জলাতঙ্ক টিকা, সেবা বঞ্চিত মানুষ


সাব্বির হাসান,সদরপুর (ফরিদপুর)
প্রকাশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫


সদরপুর হাসপাতালে মিলছেনা জলাতঙ্ক টিকা, সেবা বঞ্চিত মানুষ

ফরিদপুর: জলাতঙ্কের টিকা সংকট থাকায় সেবা মিলছে না হাসপাতালে আসা জলাতঙ্ক রোগীদের। টিকা না পেয়ে নিম্ম আয়ের মানুষেরা খালি হাতেই ফিরে যাচ্ছেন হাসপাতাল থেকে আজ ১০টার দিকে এমনি চিত্র দেখা যায়। প্রায় ৩ থেকে ৪মাস ধরে সংকট চললেও বরাদ্দ আসেনি। টিকা সরবারহ বন্ধ থাকার কারনে স্থানীয় বাসিন্দারা উপজেলার বিভিন্ন ফার্মেসী থেকে কিনতে বাধ্য হচ্ছেন। হাসপাতালে টিকা সংকট উত্তরণ হবে কিনা তাও জানেন না স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তির ভাষ্য, প্রায় ৭থেকে ৮মাস ধরে জলাতঙ্ক (র‌্যাবিস) প্রতিরোধী টিকা ও র‌্যাবিস ইমিউনোগ্লোবুলিন (জওএ) পাওয়া যাচ্ছে না। জরুরী পরিষেবা নিতে আসলেই বলছেন হাসপাতালে সরবরাহ নেই বাইরে থেকে কিনে আনতে হবে। হাসপাতালে না পেয়ে বাধ্য হয়ে ধার দেনা করে বাইরের ফার্মেসী থেকে উচ্চ মূল্যে কিনতে বাধ্য হচ্ছে।

সদরপুর বাজারের ঔষধ মেসার্স মহসিন ফার্মেসী এর মালিক মোঃ মহসিন খান জানান, বাজারে দুটি কোম্পানীর ভ্যাকসিন রয়েছে। একটি ভ্যাকসিনের দাম ৫’শত টাকা। একজন রোগীকে ৪ থেকে ৫টি টিকা দিতে হয়।

হাসপাতালে আসা সোবাহান ফকির নামের এক ব্যক্তি ভাষ্যমতে, সদরপুর উপজেলার বিভিন্ন হাট বাজারসহ গুরুত্বপূর্ন স্থানে জলাতঙ্কবাহী প্রাণির বিচরন রয়েছে। কুকুর বিড়াল,বেজিসহ বিষাক্ত প্রাণির কামড় বা আঁচড়ে আক্রান্ত হচ্ছে তারা। অপরদিকে পাগলা কুকুর কেও ভ্যাকসিনের আওতায় আনা সম্ভব হয়নি বা ভ্যাকসিন দেওয়া কুকুর কেও সনাক্ত করা যায়নি। মানুষ কে সচেতন করার পাশাপাশি হাসপাতালে পর্যাপ্ত ভ্যাকসিন রাখা জরুরী ছিলো।

সদরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের পূর্বশ্যামপুরের বাসিন্দা বাসুদেব দাসের ভাষ্য, আমাকে বাড়ির বিড়ালে আচড় দিয়ে রক্তাক্ত করে। আমি হাসপাতালে গিয়ে কয়েকবার ঘুরার পরও ২টা টিকা পাই। বাকি ৩টা টিকা আমাকে বাইরে থেকে কিনে নিতে হয়েছে। দেড় হাজার টাকা খরচ হয়েছে। আমার মত অনেকেই হাসপাতাল থেকে ফিরে যাচ্ছে। গরীব মানুষ তো সরকারি সেবা পাচ্ছি না।

সদরপুর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স ফকির ইব্রাহীম কবির জানান, আমাদের হাসপাতালে কয়েক মাস ধরেই ভ্যাকসিন নেই। চাহিদা দিলেও বরাদ্দ পাওয়া যাচ্ছে না। বরাদ্দ যা আসে তা চাহিদার তুলনায় খুবই সীমিত।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, কামড়ানোর পর দ্রুত (পরিষ্কার ও অ্যান্টিসেপটিক প্রয়োগের পর) চিকিৎসা ও টিকা গ্রহণ জীবনরক্ষা করে। র‌্যাবিস ভাইরাস আক্রান্ত হলে লক্ষণ দেখা দেওয়ার পর মৃত্যুর আশঙ্কা অত্যন্ত বেশি। তাই কামড়ের ঘটনাকে হালকাভাবে নেওয়া যাবে না। বিশেষজ্ঞরা জনসাধারণকে পরামর্শ দিয়েছেন প্রাণী (কুকুর বিড়াল ইত্যাদি) দ্বারা কামড় হলে দ্রুত নিকটস্থ হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে টিকা গ্রহণ করতে হবে, ঘরেই বা মন্দিরে ভরা পরামর্শে টাকার অজুহাতে বিলম্ব করা উচিত নয়।

এ ব্যাপারে সদরপুরের সচেতন মহলরা জানান, সদরপুর হাসপাতালে সাপে কাটা রোগীর জন্য ভ্যাকসিন ছিলো না। সদরপুর উপজেলা চরাঞ্চল ও নদী বেষ্টিত একটি জনপদ। এলাকার অধিকাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল। ফসলী জমিতে ও নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে থাকেন তারা। বর্ষা মৌসুমে বিষাক্ত রাসেল ভাইপার সাপে বিগত দিনে অনেক কে কামড় দেয়।

সদরপুর হাসপাতালে ভ্যাকসিন না থাকায় তাদের জরুরী ভাবে ঢাকায় নেওয়া হয়েছে। কয়েকজন মারাও গিয়েছে। জলাতঙ্ক দিবস উদযাপন করা হলে হাসপাতালে কোনো জলাতঙ্ক টিকা বা ভ্যাকসিন নেই। একজন রোগীকে ৪থেকে৫টি ভ্যাকসিন দিতে হয়। যার বাজার মূল্য ২হাজার থেকে ২৫’শ টাকা। যা অনেক দরিদ্র পরিবারের ক্রয়সাধ্যের বাইরে। অতিদ্রুত ভ্যাকসিনের সরবরাহ করা জরুরী।

সদরপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোঃ মমিনুর রহমান সরকার জানান, বরাদ্দকৃত টিকার পরিমাণ চলমান চাহিদার তুলনায় সীমিত। তিন মাস ধরে হাসপাতালে ভ্যাকসিন সংকট রয়েছে। ১মাস পূর্বে আটরশি পীর সাহেবের বাড়িতে অনুষ্ঠান চলাকালে তাদের রংপুরের একজন জাকেরকে কুকুরে কামড় দেয়। ইমাজেন্সিভাবে তাকে সর্বশেষ একটি টিকা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, এই মাসের ২২ বা ২৩ তারিখে আমি জলাতঙ্কসহ অন্যান্য ভ্যাকসিনের জন্য ঊর্ধ্বতন স্বাস্থ্য কর্তৃপক্ষের নিকট বরাদ্দের আবেদন করেছি। সদরপুরে প্রতি মাসে ৫থেকে ৬জন রোগী হাসপাতালে টিকা নিতে আসে। কিন্তু ভ্যাকসিন বরাদ্দ না থাকায় আমরা সেবা দিতে পারছি না।

এন/ এস

বাংলাদেশ সময়: ২২:৩৭:১৯   ৪০০ বার পঠিত  |         







ঢাকা থেকে আরও...


কালীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা
মধুখালীতে গাঁজাসহ ‘হাতকাটা রাজিব’ গ্রেপ্তার
সদরপুরে নারী দিবস উপলক্ষে আলোচনা সভা
দোহারে ইট ভাটায় পুড়ছে কৃষকের স্বপ্ন, কাটছে ফসলী জমি
ভূঞাপুরে জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে প্রার্থীতা ঘোষণা করলেন সেলিনা



আর্কাইভ