ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে মৎস্যজীবীদের সাথে জনসচেতনতা সভা

কাউখালীতে মৎস্যজীবীদের সাথে জনসচেতনতা সভা


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫


কাউখালীতে মৎস্যজীবীদের সাথে জনসচেতনতা সভা

পিরোজপুর: কাউখালীতে সোমবার ২৯ সেপ্টেম্বর বিকালে উপজেলার কঁচা নদীর তীরে বেকুটিয়া ব্রিজের নিচে ডলফিন চত্বরে উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে, ২০২৫/২৬ অর্থবছরে মা ইলিশ রক্ষা অভিযান ২০২৫ বাস্তবায়নে মৎস্যজীবীদের সাথে জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়। কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা সঞ্জীব সনামত।

উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা মৎস্য দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক আব্দুল মান্নান, কাউখালী থানার ওসি (তদন্ত) এবাদ আলী,কাউখালী নৌ পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এস আই নিয়াজ মোর্শেদ, জেলে ফেরদৌস হোসেন, মনির হোসেন, মোঃ শামীম প্রমুখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:১০:৪২   ২৪২ বার পঠিত  |