ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় বিএনপির লিফলেট বিতরণ ও পথসভা

ভেড়ামারায় বিএনপির লিফলেট বিতরণ ও পথসভা


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫


ভেড়ামারায় বিএনপির লিফলেট বিতরণ ও পথসভা

কুষ্টিয়া: ভেড়ামারায়  ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা অবহিতকরণ লক্ষে সোমবার বিকেলে ভেড়ামারা বাজারে লিফলেট বিতরণ ও পথসভা করেন জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে মনোনয়ন প্রত্যাশী প্রফেসর ড. সাইফুল ইসলাম।

পরে ভেড়ামারা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সোমবার ২৯/৯/২৫ তারিখে বিকেলে তিনি পূজা মণ্ডপে গিয়ে পূজা কমিটির সদস্যদের সাথে মতবিনিময় করেন এবং বলেন, এই পূজা শুধু ধর্মীয় উৎসব নয়, ধর্ম যার যার উৎসব সবার, এটি আমাদের মিলনমেলা। এই ধরনের আয়োজনে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা ছড়িয়ে পড়ে। আমি আপনাদের পাশে আছি, সব সময় পাশে থাকবো।

স্থানীয় বাসিন্দারা জানান, এমপি প্রার্থীর এই উপস্থিতি তাদের আনন্দে বাড়তি রঙ যোগ করেছে। তিনি মেলায় বিভিন্ন স্টল ঘুরে দেখেন, শিশুদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং স্থানীয় সংস্কৃতিকে তুলে ধরার প্রশংসা করেন।

পূজা কমিটির সভাপতি জানান, এমন একটি উৎসবে জনপ্রতিনিধির আগমন আমাদের উৎসাহিত করেছে। এটি আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করবে।

মেলায় নিরাপত্তার ব্যবস্থাও ছিল চোখে পড়ার মতো। প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়, যাতে উৎসব নির্বিঘ্নে সম্পন্ন হয়। পুজার আনন্দে এমপি প্রার্থীর আগমন যেন উৎসবের আনন্দকে দ্বিগুণ করে তোলে, এমনটাই মনে করছেন স্থানীয়রা।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৩০:৩২   ৭২৪ বার পঠিত  |         







খুলনা থেকে আরও...


ভেড়ামারায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া জাহাজের ক্রুকে জীবিত উদ্ধার করল কোস্ট গার্ড
ভেড়ামারায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ শুরু, রূপালি মৎস্যে স্বনির্ভরতা অর্জনের আহ্বান
জুয়ার ফাঁদে তরুণরা, কয়রায় এজেন্ট সক্রিয়
ভেড়ামারায় ইউপি চেয়ারম্যান ও তার ভাই গ্রেফতার ‎



আর্কাইভ