ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » সীমান্ত এলাকার দূর্গাপূজা মন্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন

সীমান্ত এলাকার দূর্গাপূজা মন্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন


অমর চাঁদ গুপ্ত অপু,( দিনাজপুর )
প্রকাশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫


সীমান্ত এলাকার দূর্গাপূজা মন্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন

দিনাজপুর: সনাতন ধর্মালম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে দুর্গা পূজা মন্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। এরই ধারাবাহিকতায় বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি দিনাজপুরের ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

জানা যায়, বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন সদর দপ্তর থেকে ২ কিলোমিটারের মধ্যে ৪টি এবং সীমান্ত থেকে ৮ কিলোমিটারের মধ্যে ৫০টি দুর্গাপূজা মÐপসহ সীমান্ত এলাকায় মোট ৫৪টি পূজা মন্ডপের আইন শৃঙ্খলা রক্ষার্থে ১২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। ইতোমধ্যে বিজিবি টহলদলগুলো এসব পূজা মন্ডপে আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছেন।

এদিকে রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি রংপুর ও ফুলবাড়ী ২৯ব্যাটালিয়নের আওতাধীন সীমান্ত এলাকার বিভিন্ন দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদুর রহমান, এসজিপি।

এসময় তিনি পূজা মণ্ডপের পুরোহিত, সভাপতি, সম্পাদক, দর্শনার্থী এবং দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।

পরিদর্শনকালে রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদুর রহমান, এসজিপি বলেন, শারদীয় দুর্গাপূজা আমাদের দেশের হিন্দু সম্প্রদায়ের একটি বড় ধর্মীয় উৎসব। এই উৎসবে সকল হিন্দু সম্প্রদায় নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণভাবে উৎযাপন করতে পারেন, সেজন্য বিজিবি সর্বদা বদ্ধ পরিকর। আমরা পূজা মন্ডপগুলোতে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি মোতায়েন করেছি। এরই ধারাবাহিকতায় ফুলবাড়ী ২৯ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় ১২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

এছাড়াও তিনি আরও বলেন, আমি রংপুর রিজিয়নের রিজিয়ন কমান্ডার হিসেবে আমার অধীনস্থ বিভিন্ন ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় বিদ্যমান পূজা মন্ডপগুলো পরিদর্শন করছি এবং সার্বিক খোঁজখবর নিচ্ছি। প্রত্যেকটি মন্ডপেই অত্যন্ত আনন্দ উৎসবের মধ্যেই উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রংপুর রিজিয়ন সদর দপ্তরের পরিচালক (লজিস্টিক) লে. কর্নেল মোহাম্মদ নাহিদ হোসেন, পিএসসি, পরিচালক অপারেশন লে. কর্নেল মো. মনির-উজ-জামান, পিএসসি, দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল গাজী মোহাম্মদ মিজানুল হক, পিএসসি, ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার প্রমুখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৩৪:৩৭   ৩৭৪ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







রংপুর থেকে আরও...


● বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান
● উলিপুরে বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
● তারাগঞ্জে বিতর্কে উপজেলা চ্যাম্পিয়ন বরাতী উচ্চ বিদ্যালয়
● দুর্গাপূজার প্রতিমা স্থাপন ঘিরে ঠাকুরগাঁওয়ের মন্দিরে সংঘর্ষ, আহত ৯
● পীরগঞ্জে বক শিকারের দায়ে দুই ব্যক্তির এক বছর করে কারাদণ্ড



আর্কাইভ