ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার

বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার


অমর চাঁদ গুপ্ত অপু,( দিনাজপুর )
প্রকাশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫


বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার

দিনাজপুর: জিয়া হার্ট ফাউন্ডেশন এবং এর অঙ্গ প্রতিষ্ঠান সমূহ জিয়াহার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট, কেয়ার স্পেশালাইজড জেনারেল হাসপাতাল দিনাজপুর ও দিনাজপুর কেয়ার নার্সিং কলেজ এর আয়োজনে “প্রতিটি হৃদসম্পন্দনই জীবন”এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) বিশ্ব হার্ট দিবস উপলক্ষে সেমিনার ও বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে সকাল ১১ টায় দিনাজপুর কেয়ার নার্সিং কলেজ অডিটোরিয়াম বিশ্ব হার্ট দিবসের এক সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শেখ সাদেক আলী। প্রধান বক্তা ছিলেন সিনিয়র কনসালটেন্ট (কার্ডিওলজিস্ট) ডা. মো. মেসবাহউল ইসলাম।

সেমিনারে হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. সুধা রঞ্জন রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ কে এম আজাদ, যুগ্ম সম্পাদক ডা. মো. জিয়াউল হক ও কেয়ার স্পেশালাইজ্ড জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. আশরাফউজ্জামান লিটন।

সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন জিয়া হার্ট ফাউন্ডেশনের আজীবন সদস্য অধ্যাপক মো. আখতারুজ্জামান আখতার।

সেমিনারটি সঞ্চালনা করেন দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের নার্সিং ইন্সট্রাক্টর সাবরীনা মমতাজ ও পাবলিক রিলেশন এন্ড এ্যাসাইনমেন্ট অফিসার সৈয়দ শফিকুর, রহমান পিন্টু।

এর আগে সকাল সাড়ে আটটায় জিয়া হার্ট ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মোঃ আনোয়ারুল কবির এর নেতৃত্বে বিশ্ব হার্ট দিবসের একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ করে। র‌্যালীতে অংশ গ্রহণ করেন জিয়াহার্ট ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক মো. আবু তাহের আবু, ডা. মো. জিয়াউল হক, আইন উপদেষ্টা এডভোকেট মোল্লা মো. সাখাওয়াত হোসেন, আজীবন সদস্য গোলাম রসুল রকেট,প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মেজবাহ আলম, খুরশিদ জাহান জাহান হক ক্যান্সার হাসপাতালের সদস্য শওকতুল্লাহ মজিদ, হাসপাতাল ম্যানেজার এএসএম আক্তার শামীম, পাবলিক রিলেশন এন্ড এ্যাসাইনমেন্ট অফিসার সৈয়দ শফিকুর রহমান পিন্টু, মার্কেটিং ম্যানেজার মো. রুকুনুজ্জামান, ম্যানেজার বিজনেস ডেভলপমেন্ট এ কে এম মো. রকুনুজ্জামান, কেয়ার স্পেশালাইজড জেনারেল হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা (কিডনি বিভাগ) আবু রেজা মো. শামীম খাঁন প্রমুখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৩৮:২৮   ১২৪ বার পঠিত  |      







রংপুর থেকে আরও...


ডিমলায় তিস্তা সেচ ক্যানেলে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু
পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা
উলিপুরে বসতবাড়িতে অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগ
উলিপুরে শ্রমিক হামিদুল হত্যার আসামী গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
ডিমলায় কাঠের সাঁকো ভেঙ্গে পড়ে আহত জামায়াত নেতা-কর্মী



আর্কাইভ